দুর্গাপুরে অবৈধ পুকুর সংস্কারে অভিযান, ভেকুর ব্যাটারি জব্দ ও সতর্কতা - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১ মে ২০২৫, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে অবৈধ পুকুর সংস্কারে অভিযান, ভেকুর ব্যাটারি জব্দ ও সতর্কতা

রাজশাহী ব্যুরো : রাজশাহীর দুর্গাপুরে অনুমতি ছাড়া পুরাতন পুকুর সংস্কারের দায়ে একটি ভেকু মেশিনের দুটি ব্যাটারি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে পাশের আরেকটি পুকুরে পানি সেচে ব্যবহৃত মেশিন সরিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার ঝালুকা ইউনিয়নের আন্দুয়া এবং জয়নগর ইউনিয়নের গগনবাড়িয়া মাঝার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।

অভিযানকালে আন্দুয়া এলাকায় একটি পুরাতন পুকুরে ভেকু মেশিন দিয়ে সংস্কার কাজ চলছিল। তবে কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই এই কার্যক্রম পরিচালিত হচ্ছিল। ঘটনাস্থলে মালিকপক্ষ বা শ্রমিকদের কাউকে পাওয়া না যাওয়ায় মেশিনটি অকার্যকর করতে এর দুটি ব্যাটারি জব্দ করা হয়।

পরে গগনবাড়িয়া মাঝার এলাকায় আরেকটি পুকুরে পানি সেচ দেওয়ার জন্য বসানো মেশিন সরিয়ে নেওয়া হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী বলেন, “অনুমতি ছাড়া পুরাতন পুকুর সংস্কার করলেও তা বেআইনি। এতে কৃষিজমির ক্ষতি হয় এবং অনেক সময় পরিবেশগত ঝুঁকি দেখা দেয়। তাই অনুমতি ছাড়া এ ধরনের কাজ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।”

উল্লেখ্য, ভূমি ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে যেকোনো পুকুর খনন বা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১০

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১১

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১২

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৩

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৪

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১৫

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১৬

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৭

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৮

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

২০

Design & Developed by BD IT HOST