আ,লীগ শান্তি সমাবেশের নামে মশকরা করছে ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতারা - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৮ এপ্রিল ২০২৩, ১০:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আ,লীগ শান্তি সমাবেশের নামে মশকরা করছে ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতারা

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি,

গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ পূর্ব ঘোষিত দশ দফা দাবিতে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি।
সদর উপজেলা বিএনপির আয়োজনে শনিবার (৮ এপ্রিল) জেলা বিএনপির কার্যালয় চত্বরে দুপুর ৩টা থেকে শুরু হওয়া এ অবস্থান কর্মসূচী বিকেল ৫টা পর্যন্ত চলে। কর্মসূচিতে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান৷ এসময় নেতা বলেন, আওয়ামিলীগ শান্তি সমাবেশের নামে ফাতরামী শুরু করছে। রাস্তা বন্ধ করে তারা শান্তি সমাবেশে অশান্তি সৃষ্টি করে মানুষকে কস্ট দিচ্ছে। তারা জনগণের দুঃখ কস্টের কথা না বলে নিজের উন্নয়নের বাণীতেই ব্যস্ত থাকে। এ শহরের ছাত্রলীগ ও যুবলীগের প্রত্যেকটি বাড়িতে রামদা সহ দেশীয় অস্ত্র আছে। নিরপেক্ষ সরকার ছাড়া এবার বিএনপি নির্বাচনে যাবে না। আমাদের দাবী আদায় না হলে আওয়ামী লীগের কেউ রাস্তায় নামতে পারবে না। তাদের সন্ত্রাসী কর্মকান্ড ঠেকাতে হবে৷ দেশের মানুষের মুক্তির জন্য কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই। বিএনপি মাঠে আছে, আগামীতেও থাকবে। আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে পতন করা হবে। বক্তারা আরো বলেন, বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, জেল-জুলুম দিয়ে আন্দোলন থেকে আমাদের দূরে রাখার চেষ্টা করছে। চাল, ডাল, মাছ, মাংস, আটা ও তেলসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষ আজ অসহায় হয়ে পড়েছে। মানুষের মুক্তির জন্য কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই। বিএনপি মাঠে আছে, আগামীতেও থাকবে। আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে পতন করা হবে। অবস্থান কর্মসূচি শেষে দেশবাসীর শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন দলটি। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: ইউনুস আলী, মহিলাদলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, পৌর বিএনপির সভাপতি তারেক আদনান, ছাত্রদলের সভাপতি মো: কায়েস আলী প্রমুখ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১০

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১১

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১২

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৩

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৫

প্রতিবাদলিপি

১৬

ফাঁকা চেকের অপব্যবহার করে একাধিক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ, ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

১৮

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁদের পরিবারের রক্তে মিশে আছে

১৯

তথ্য গোপন করে প্রধান শিক্ষকের দায়িত্বে ১৬ বছর ধরে

২০

Design & Developed by BD IT HOST