১৩ সেকেন্ডের ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫ গ্রামের ৩ শতাধিক পরিবার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ অক্টোবর ২০২৫, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৩ সেকেন্ডের ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫ গ্রামের ৩ শতাধিক পরিবার

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাত্র ১৩ সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে ৫টি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ শতাধিক পরিবার। আহত হয়েছেন কয়েকজন মানুষসহ গরু-ছাগল।

রবিবার (৫ অক্টোবর) ভোরের দিকে উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া, সুতাহারপাড়া, রায়মহল ও ভিতারবাড়ী এবং বড়পলাশবাড়ী ইউনিয়নের বাদামাবাড়ী এলাকায় এ ঝড়ের আঘাত হানে। মুহূর্তের ঝোড়ো বাতাসে ঘরবাড়ির টিনের চাল উড়ে যায়, গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে যায়।

ক্ষতিগ্রস্তরা জানান, হঠাৎ ভোরবেলায় প্রচণ্ড শব্দে বাতাস বইতে শুরু করে। মাত্র ১৩ সেকেন্ডে সব কিছু ওলটপালট হয়ে যায়। কার টিন কার বাড়িতে গিয়ে পড়েছে, তা বোঝার উপায় ছিল না। প্রায় প্রতিটি ঘরে কোনো না কোনোভাবে ক্ষতি হয়েছে। বাড়ীর পাশে পুকুর থেকে ডুবে ডুবে টিন খুজে বের করা হচ্ছে। অনেক দরিদ্র অসহায় পরিবার রয়েছে তাদের পুনরায় ঘর তুলতে যা খরচ হবে সেটা যোগার করা সম্ভব না। তাই প্রশাসন ও বিত্তবানদের কাছে দ্রুত টিন, অর্থ ও খাবাবের সহযোগীতা চেয়েছেন তারা।

পাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, পাড়িয়া ইউনিয়নের ৪টি গ্রামে প্রায় ৩ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করেছেন আশা করি দ্রুত এসব পরিবার সহযোগীতা পাবে।

পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল বলেন, “আমাদের ইউনিয়নের অন্তত চারটি গ্রামে প্রতিটি বাড়িরই কোনো না কোনো ক্ষতি হয়েছে। আল্লাহর রহমতে প্রাণহানি ঘটেনি। প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হয়।”

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বলেন,“আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চাল দেওয়া হবে। পরবর্তীতে টিন এর ব্যবস্থা করা হবে এটা অতি দ্রুত সময়ে করব

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১০

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১১

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১২

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৩

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১৪

হালদার সাত কিলোমিটার খনন

১৫

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৬

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৮

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৯

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

২০

Design & Developed by BD IT HOST