মোবাইলের লো‌ভে ভয়ঙ্কর মাদক বহন কর‌ছিল যুবতী! - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ মার্চ ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোবাইলের লো‌ভে ভয়ঙ্কর মাদক বহন কর‌ছিল যুবতী!

নিজস্ব প্রতিনিধিঃ

৬০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের বিনিময়ে উচ্চমাত্রার নেশাজাতীয় দ্রব্য ক্রিস্টাল আইস তৈরির কাঁচামাল সাতক্ষীরা থেকে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন শাপলা খাতুন স্বপ্না (২৮)। কিন্তু, পথিমধ্যে যশোরে তিনি আটক হন ডিবি পুলিশের হাতে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে যশোর শহরের মণিহার এলাকায় একটি পরিবহন থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

আটকের পর তার কাছ থেকে উদ্ধার হয় উচ্চমাত্রার নেশাজাতীয় দ্রব্য ক্রিস্টাল আইস তৈরির কাঁচামাল।এর নাম এফিড্রিন বা সিউডো এফিড্রিন এবং পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড)। এগুলো একটি প্লাস্টিকের বস্তায় তিনটি প্যাকেটে করে তিনি নিয়ে যাচ্ছিলেন।

আটক স্বপ্না সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।ডিবির এস আই অলক কুমার দে বলেছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের মণিহার এলাকায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়।পরিবহনের বক্স তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা তিনটি প্যাকেট দেখতে পান। সেই সাথে আটক করা হয় বহনকারী শাপলা খাতুন স্বপ্নাকে। ওই প্যাকেটে কী আছে পুলিশ তা প্রথমে অনুমান করতে পারেনি। এ সময় শাপলা খাতুনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সদুত্তর দেননি।
পরে বস্তাসহ তাকে যশোর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এস আই অলক জানান, তিনটি প্যাকেট খুলে তার মধ্যে ছোট ছোট আরো ২৫টি প্যাকেট পাওয়া যায়। ওই নারীর কাছ থেকে কোন তথ্য না পেয়ে ডিবি দ্রব্যগুলোর ল্যাবটেস্ট করানোর সিদ্ধান্ত নেয়।

তবে, রাতে আরো জিজ্ঞাসাবাদ করা হলে শাপলা স্বীকার করেন ওই দ্রব্যগুলো ক্রিস্টাল আইস তৈরির কাঁচামাল। যার মধ্যে ২৫ কেজি এফিড্রিন বা সিউডো এফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) আছে।

আটক স্বপ্না জানিয়েছেন, আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি ওই মালামাল গুলো চট্টগ্রামের অলংকার মোড়ে পৌঁছে দেওয়ার কথা বলেন। বিনিময়ে তিনি পাবেন ৬০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোনসেট। এতে রাজি হয়ে তিনি সেগুলো নিয়ে যাচ্ছিলেন।তিনি জানিয়েছেন, আজমল হোসেন লাল্টুর বাড়ি সাতক্ষীরার কলারোয়ায়।

চট্টগ্রামের একটি কারখানায় ক্রিস্টাল আইস নামক উচ্চমাত্রার নেশা জাতীয় পণ্য তৈরি হয়। সেখান থেকে সারা দেশে ক্রিস্টাল আইস সরবরাহ হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

এসআই অলোক কুমার দে আরো বলেছেন, এই ঘটনায় শাপলা খাতুন স্বপ্না ও আজমল হোসেন লাল্টুর নামে কোতয়ালি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। স্বপ্নাকে শুক্রবার (১৩ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১০

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১১

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১২

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৩

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৪

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৫

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৬

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৭

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৮

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৯

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

২০

Design & Developed by BD IT HOST