বিশ্ববাজারে সোনার বাজারে বড় ধরণের দাম পতন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ মার্চ ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে সোনার বাজারে বড় ধরণের দাম পতন

নিউজ ডেস্কঃ

বিশ্ববাজারে হঠাৎ করে সোনার দামে বড় পতন দেখা গেছে, যা গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা এবং সুদের হার বাড়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের আচরণে পরিবর্তনের ফলে এই দরপতন হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম উল্লেখযোগ্য হারে কমে প্রতি আউন্স প্রায় ৪ হাজার ৩৬৭ ডলারের কাছাকাছি নেমে আসে। একই সময়ে ভবিষ্যৎ ডেলিভারির জন্য গোল্ড ফিউচারসেও বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা এবং তেলের দামের ঊর্ধ্বগতি বৈশ্বিক বাজারে নতুন চাপ তৈরি করছে। এর ফলে সুদের হার কমার সম্ভাবনা কমে গিয়ে উল্টো বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার প্রতি আগ্রহ কিছুটা কমে গেছে।

একইসঙ্গে শেয়ারবাজারে অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা অন্যান্য ক্ষতি সামাল দিতে সোনা বিক্রি করছেন, যা দাম কমার আরেকটি কারণ হিসেবে দেখা হচ্ছে।

শুধু সোনা নয়, অন্যান্য মূল্যবান ধাতুতেও একই প্রবণতা দেখা গেছে। রুপা ও প্লাটিনামের দামও উল্লেখযোগ্য হারে কমেছে।

এদিকে দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম প্রায় ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রায় ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হচ্ছে।

তবে আন্তর্জাতিক বাজারে দর কমলেও দেশের বাজারে সোনার দাম এখনো তুলনামূলকভাবে উচ্চ পর্যায়েই রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১১

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১২

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১৩

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৪

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

১৫

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

১৬

উপরের রুমে না গেলে বদলি’: কুমিল্লার সরকারি নারী কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ

১৭

সরিষাবাড়ীতে কলেজছাত্রী লাঞ্ছিত: বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণ, মূল আসামি আটক

১৮

কিচেন কেবিনেট ছিল কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না-আসিফ মাহমুদ

১৯

জামালপুরের মেলান্দহে ভিজিএফ কার্ডে অনিয়মের প্রতিবাদ করায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST