বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ অগাস্ট ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমজেএস)-এর ঢাকা মহানগর (উত্তর) কমিটি (২০২৬-২০২৭) আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আগামী ১ (এক) বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।

অনুমোদিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলার কণ্ঠের স্টাফ রিপোর্টার সৈয়দ ইদ্রিস আলী

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর এলাকার মফস্বল সাংবাদিকদের মাঝে সুদৃঢ় ঐক্য গড়ে তোলা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের সার্বিক অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো. ছগীর আহমেদ স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে ৩১ সদস্যের এই ঢাকা মহানগর (উত্তর) কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছর সংগঠনের বিদ্যমান নীতিমালা অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালন করবেন এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন দৃশ্যমান কার্যক্রম গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এদিকে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাচিত ৩১ জন সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই তরুণ ও সক্রিয় নেতৃত্বের হাত ধরে ঢাকা মহানগর উত্তরে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য এবং পেশাগত ঐক্য আগামীতে আরও সুদৃঢ় হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

রাজবাড়ীতে র‍্যাব-১০ এর পৃথক অভিযান: সাব-মেশিনগান ও পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেফতার

উৎসবমুখর পরিবেশে দাওকান্দিতে অরবিট শিক্ষা পরিবারের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

ইয়াবাসহ মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সোলাইমানসহ আটক-২

দ্বিতীয় রানওয়ে ছাড়া থার্ড টার্মিনাল কি সত্যিই জিরো?

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ‘দৈনিক অভিযোগ বার্তা’র স্টাফ রিপোর্টার শামীম আহমদকে বহিষ্কার 

১০

জুলাই অভ্যুত্থানের দুই বছর: সিলেটের সাবেক মন্ত্রী-এমপিরা কে কোথায়? ​

১১

গরু চুরির অভিযোগে তাঁতী লীগ নেতা গণধোলাইয়ের শিকার, কারাগারে প্রেরণ

১২

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গুলশানে আটক

১৩

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

১৪

দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য; ঢাকার তীব্র ক্ষোভ প্রকাশ

১৫

ইসরায়েলপন্থিরা ৬০ মিলিয়ন ডলার খরচ করেও হারাতে পারলো না

১৬

জামায়াতের সাবেক আমীর সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ’র অভিযোগে আটক

১৭

গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা

১৮

গণভবন থেকে হিন্দন: যেভাবে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, নেপথ্যে যারা ছিলেন

১৯

জাফলংয়ে অবৈধ ড্রেজারে বালু লুটপাট: হুমকির মুখে শতবছরের প্রাচীন মন্দির ও শ্মশান ঘাট, ক্ষুব্ধ এলাকাবাসী

২০

Design & Developed by BD IT HOST