হাত -পা বেধে ভ্যানচালককে খুন, টাকা দিয়ে প্রাণে বাঁচল যাত্রী - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
admin
২১ মে ২০২৩, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাত -পা বেধে ভ্যানচালককে খুন, টাকা দিয়ে প্রাণে বাঁচল যাত্রী

মোঃ রকিবুল হাসান সনি

রাজশাহীর পুঠিয়ায় একটি চার্জার ভ্যানের জন্য আবদুল কুদ্দুস আলী ওরফে কালু (৪০) নামে এক চালককে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ভ্যানযাত্রী পুঠিয়া রাজবাড়ি বাজারের সবজি বিক্রেতা আবদুল আওয়াল (৬০) টাকা দিয়ে নিজের জীবন বাঁচিয়েছেন। রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা জিউপাড়া ইউনিয়নে ঢাকা-রাজশাহী মহাসড়কের গাঁওপাড়া বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক কালু চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার আবদুল ওহেদ আলীর ছেলে। অপরদিকে সবজি বিক্রেতা আওয়ালের বাড়ি পুঠিয়া সদরের কান্দ্রা গ্রামে। সবজি বিক্রেতা আবদুল আওয়াল বলেন, তিনি পুঠিয়া রাজবাড়ি বাজারে সবজির ব্যবসা করেন। তিনি প্রতিদিন ভোরে বিভিন্ন বাজার থেকে সবজি কিনে এনে সকালে বাজারে বিক্রি করে থাকেন। তিনি আরও বলেন, ভ্যানচালক কালুকে নিয়ে ভোরে নাটোর তেবাড়িয়া হাটে যাচ্ছিলেন। পথে গাঁওপাড়া বাজারের কাছে পৌঁছলে তিনজন লোক তাদের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাদের দুজনকে ধারালো অস্ত্র দেখিয়ে সড়কের পাশের একটি ফাঁকা জমিতে নিয়ে যায়। এর পর কালুর কাছে ভ্যানের চাবি চাইলে সে চাবিটি দূরে ছুড়ে ফেলে দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে কালুর চোখ হাত-পা বেঁধে ফেলে। এর পর ছুরি দিয়ে তার গলা কেটে হত্যা করে। তারা আমার কাছে থাকা চার হাজার ৫০০ টাকা কেড়ে নেয়। আমি কান্নাকাটি শুরু করলে, তারা আমার হাত-পা বেঁধে রেখে চলে যায়। প্রত্যক্ষদশী নয়ন আলী বলেন, সকালে মহাসড়কের পাশ দিয়ে লোকজন হাঁটাহাঁটি করছে। এ সময় পাশে ওদিক থেকে মানুষের কান্নার আওয়াজ শুনতে পাই। পরে সেখানে গিয়ে একজনকে গলা কেটে হত্যা করা ও অপর একজনের হাত-পা বাঁধা দেখতে পেয়ে পুঠিয়া থানাপুলিশকে খবর দেওয়া হয়। এ ব্যাপারে থানার ওসি ফারুক হোসেন বলেন, ঘটনাটি লোমহর্ষক। ঘটনাস্থলে ছুরি পড়ে থাকতে দেখা গেছে। অভিযুক্তদের শনাক্তে সবজি বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খোররামশাহর আক্রমণ ইসরায়েলের প্রধান বিমানবন্দরে

জামালপুরের দিগপাইতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে উধাও পুরুষ ছদ্মবেশী সমকামী নারী

ঈদ শপিং ঘিরে স্বামী- স্ত্রী’র তুমুল ঝগড়া ও রাস্তায় হাতাহাতি- ভিডিও ভাইরাল

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন

ইরানের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র নিয়ে সারা বিশ্বে তোলপাড়

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, র‌্যাবের ২টি মোটরসাইকেলে আগুন

দেশের তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

যুদ্ধ বন্ধে ট্রাম্পকে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিরোধ, দুর্গাপুরে ইউপি চেয়ারম্যানকে মারধর

১০

কোটচাঁদপুরে ব্যাবসায়ী কে হুমকি, প্রতারণা করতে গিয়ে জনতার হাতে পুলিশ সদস্য আটক

১১

ট্রাম্পকে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পরামর্শ দিলেন উপদেষ্টারা

১২

স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে শিগগিরই চালু হবে ই-হেলথ কার্ড চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৩

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি তিন প্রতিষ্ঠানকে একলক্ষ টাকা জরিমানা চসিক ম্যাজিস্ট্রেট

১৪

ওসমানীনগরে কৃষক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৫

বাংলাদেশ মেরিন একাডেমিতে আজান ও কিরাত প্রতিযোগিতা এবং সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

ওসমানীনগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৭

কাউয়ার খোপ ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক তৈয়ব উল্লাহ সিকদার বাবু

১৮

পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ

১৯

জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে রুহুল আমীন মিলনকে দেখতে চায় তৃণমূল

২০

Design & Developed by BD IT HOST