
লাকী আক্তার,সিলেট ব্যুরো প্রধানঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ৪নং মধ্যনগর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং জনকল্যাণমুখী মডেল ইউনিয়নে রূপান্তর করার লক্ষে ইউনিয়নবাসীর আশীর্বাদ ও দোয়া কামনা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল খালেক মন্ডল। এলাকার সর্বস্তরের জনসাধারণের মাঝে এখন তাঁকে নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।স্থানীয় সূত্রে জানা যায়, সৎ, নিষ্ঠাবান, ব্যবসায়ী, দক্ষ ও জনবান্ধব নেতৃত্বের প্রত্যাশা নিয়ে মধ্যনগর ইউনিয়নের আপামর জনসাধারণ একত্রিত হয়েছেন। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এবং একটি সমৃদ্ধশালী জনপদ গড়তে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে তৎপর রয়েছেন আব্দুল খালেক মন্ডল।তাঁর নির্বাচনী ও উন্নয়ন ভাবনার মূল এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে:দুর্নীতিমুক্ত প্রশাসন: স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা।
সমান সুযোগ: দলমত নির্বিশেষে এলাকার প্রতিটি মানুষের জন্য সমান সুযোগ ও নাগরিক অধিকার নিশ্চিত করা।
শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান: তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
সমন্বিত উন্নয়ন: গ্রাম ও শহরের ব্যবধান কমিয়ে উভয় অঞ্চলের সুষম ও টেকসই উন্নয়ন সাধন।
সার্বিক উন্নয়ন: মধ্যনগর ইউনিয়নকে একটি স্মার্ট, আধুনিক ও সমৃদ্ধশালী জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাওয়া।”উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য একসাথে আগামী পথে”—এই স্লোগানকে সামনে রেখে আব্দুল খালেক মন্ডল এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন। তিনি মনে করেন, জনগণের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতাই তাকে আগামী দিনে মানুষের কল্যাণে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।
এই প্রচারণামূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতায় রয়েছেন তরুণ সমাজকর্মী তাকবীর হোসেন আবিরমন্তব্য করুন
Design & Developed by BD IT HOST