রাণীশংকৈলের পৌর কাউন্সিলর গ্রেফতার - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২০ জানুয়ারী ২০২৩, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলের পৌর কাউন্সিলর গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর আবু তালেবকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার বেলতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু তালেব পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। বিষয়টি বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৯ টায় নিশ্চিত করে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, ব্যবসায়ীদের করা মামলায় কাউন্সিলর আবু তালেবসহ লিমন নামে আরও একজন যুবককে গ্রেফতার করা হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ শাহা বাচ্চু গত ১৮ জানুয়ারি রাতে আবু তালেবসহ দেড় শতাধিক অজ্ঞাত নামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। তিনি আরও জানান, ১৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় বুধবার সন্ধ্যায় শহরে আবু তালেবের নেতৃত্বে এক ঝটিকা মিছিল বের হয়। মিছিলে সাম্প্রদায়িক বিভিন্ন উস্কানিমূলক শ্লোগান দেওয়ায় শহরে টান টান উত্তেজনা বিরাজ করে। ঝটিকা মিছিলে ব্যবসায়ীদের অকথ্য ভাষায় গালাগালসহ নানা স্লোগান দিতে থাকেন। পরে তারা ওই কাউন্সিলরের বিরুদ্ধে, মারধর ও ভয়ভীতি সৃষ্টি করার অভিযোগ এনে রাতেই থানায় মামলা দায়ের করেন। এছাড়াও পৌর শহরের ফুটপাতে বিভিন্ন দোকানে মালামাল সরানোর কে কেন্দ্র করে গত ১৫ জানুয়ারী কাউন্সিলর ও ব্যবসায়ীদের মধ্যে সংর্ঘষ বাঁধে
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

১০

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

১১

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১২

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

১৩

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

১৪

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১৬

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১৭

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১৮

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৯

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

২০

Design & Developed by BD IT HOST