আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী লুৎফুন নাহার লতা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ ডিসেম্বর ২০২৫, ৮:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী লুৎফুন নাহার লতা

বাংলাদেশ টেলিভিশনের এক উজ্জ্বল ও স্মরণীয় নাম লুৎফুন নাহার লতা। বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের লেখা জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বহুব্রীহি’, ‘এইসব দিনরাত্রি’ এবং ‘চর আতরজান’–এ অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি অল্প সময়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নেন।

টেলিভিশনের পাশাপাশি ‘একাত্তরের লাশ’ চলচ্চিত্রে অভিনয় করেও তিনি প্রশংসিত হন। আশি থেকে নব্বই দশকে তিনি ছিলেন টিভি নাটকের সবচেয়ে ব্যস্ত অভিনয়শিল্পীদের একজন। একই সময়ে মঞ্চনাটকেও ছিল তাঁর সরব ও শক্তিশালী উপস্থিতি। তবে জনপ্রিয়তার শীর্ষে থেকেও সবকিছুকে বিদায় জানিয়ে ১৯৯৭ সালে তিনি পাড়ি জমান সুদূর আমেরিকায়। আর সেখানেই থেমে যায় তাঁর অভিনয় জীবনের ঝলমলে অধ্যায়,ধীরে ধীরে আড়ালে চলে যান বিনোদনজগৎ থেকে।

আর এসময় ব্যক্তিগত জীবনে স্বামী মেজর (অব.) নাসিরউদ্দিনের সঙ্গে লতার বিবাহবিচ্ছেদ ঘটে। পরবর্তীতে নিউইয়র্কপ্রবাসী লুৎফুন নাহার লতা মার্কিন নাগরিক মার্ক ওয়াইনবার্গকে বিয়ে করেন। পেশায় তিনিও একজন শিক্ষক।

লুৎফুন নাহার লতা,এক সাক্ষাৎকারে উপস্থাপকের প্রশ্ন ছিল—সাবেক স্বামীকে তিনি ক্ষমা করেছেন কি না। জবাবে লতা বলেন,“হ্যাঁ, অবশ্যই।

ধরে নেন কাউকে, আপনি ভালোবেসেছেন। আর সে আপনাকে চরম আঘাত দিয়ে গেল। তাঁকে যদি আপনি ক্ষমা করে দিতে পারেন আর নিজেকে দূরে রাখতে পারেন, এর চেয়ে ভালো জিনিস আর নেই। আমার জীবনে তো প্রচুর ভাঙাগড়া ও উত্থান–পতন ছিলো।

বর্তমান সময়ে সাবেক স্বামীকে নিয়ে কিছু বলতে চান কি না—এমন প্রশ্নে তিনি বলেন,“তাঁর উদ্দেশে আমার কিছু বলার নেই, তিনি ভালো থাকুন। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি আমার ছেলের বাবা। আমার সন্তানকে নিয়ে আমি গর্বিত যে তার বাবা একজন মুক্তিযোদ্ধা, একজন লেখক। এর চেয়ে বড় উপহার আমি আমার সন্তানকে কিছু দিতে পারতাম না কখনোই। তিনি সন্তানের সঙ্গে হয়তো ছিলেন না, কিন্তু আমি সন্তানকে বলেছি—বাবাকে সব সময় শ্রদ্ধা করতে।”

এই কথাগুলোতেই ফুটে ওঠে লুৎফুন নাহার লতার পরিণত মানসিকতা, ক্ষমাশীলতা ও একজন মায়ের দায়িত্ববোধ। জনপ্রিয়তার আড়ালে থাকা মানুষটিও যে কতটা দৃঢ় ও মানবিক—সেই গল্পই বলে তাঁর জীবন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

১০

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

১১

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১২

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

১৩

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

১৪

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১৬

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১৭

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১৮

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৯

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

২০

Design & Developed by BD IT HOST