নিউজ এডিটর
১১ জুলাই ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইলে জিপিএ ৫ পাওয়া বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশাকে উপজেলা প্রশাসনের শুভেচ্ছা

ষ্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জাইমা জারনাস তানিশা বাক ও শ্রবণ প্রতিবন্ধী। সে তার অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। মুখের ভাষা প্রকাশ করতে না পারলেও মনের ভাষা দিয়েই অর্জিত তার সাফল্য সবাইকে অবাক করে দিয়েছে। তানিশার এমন সাফল্যে ঘাটাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। এসময়ে তানিশার বাবা ও মা উপস্থিত ছিলেন। তানিশা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের ঢাকা বোর্ডের ভোকেশনাল শাখার নিয়মিত শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। তার এই কৃতিত্ব সারা উপজেলাবাসীকে অবাক করে দিয়েছে। তানিশার বাড়ি ঘাটাইল উপজেলার সদর ইউনিয়নের কমলাপাড়া গ্রামে। তার বাবা মো. জয়নাল আবেদীন জামালপুর জেলার দেওয়ানগঞ্জের উপজেলা প্রকৌশলী। মা মাহফুজুন নাহার বিউটি ঘাটাইল উপজেলার কমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মেয়ের এমন সাফল্যে বাবা-মা দুজনেই আনন্দিত। জানা যায়, ঘাটাইল ক্যান্টনমেন্টে প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের প্রতিষ্ঠান প্রয়াসে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে তানিশা। নবম শ্রেণিতে তাকে ভর্তি করা হয় স্থানীয় ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ে। ওই স্কুল থেকেই সে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পড়াশোনার ব্যাপারে স্কুলের শিক্ষকদের পাশাপাশি আমিও সহযোগিতা করতাম।তানিশা পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী। বাক-প্রতিবন্ধিতা তার লেখাপড়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। তার অদম্য ইচ্ছাশক্তি সবার সহযোগিতার কারণে তার ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। ওর একমাত্র ভাই প্রবাসী। তার ইচ্ছে সে বিদেশে গিয়ে লেখাপড়া করবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

১

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

২

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৩

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৪

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৫

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৬

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৭

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৮

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৯

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১১

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১২

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৩

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৪

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৬

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৭

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৮

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৯

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

২০

Design & Developed by BD IT HOST