News Editor
১০ এপ্রিল ২০২৩, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে জেলা পরিষদের সদস্যের হামলায় গুরুত্বর সাংবাদিক আহত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশিগঞ্জে জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার ও তার সহযোগীদের হামলায় গুরুত্বর আহত হয়েছেন দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি। রোববার (৯ এপ্রিল) দুপুরে বকশিগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। সাংবাদিক রাশেদুল ইসলাম রনি জানান- “সম্প্রতি উপজেলার বগারচর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক ছোট একটি বিষয় নিয়ে স্থানীয় একজন সাংবাদিকের গায়ে হাত তুলে। পরে সেই বিষয়টি নিয়ে আমি ভোরের কাগজে সংবাদ করি। এরপর থেকেই চেয়ারম্যান ও তার সমর্র্থকদের সাথে আমার মনোমিলন্য চলে আসছিলো। জামালপুর জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার চেয়ারম্যান সিদ্দিকের সমর্থক এবং ঘনিষ্ঠজন। সাংবাদিক রনি আরো বলেন- রোববার দুপুরে আমি উপজেলা পরিষদ চত্বরে অবস্থানের সময় জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার আমাকে ডেকে নিয়ে যায়। তার ডাকে আমি উপজেলা পরিষদের সামনে গেলে শিলা সরোয়ার, তার গাড়ির ড্রাইভার ও বডিগার্ড আমাকে মারধর শুরু করে। এরপর তারা আমাকে অপহরনের চেষ্টা করে এবং আমার মোবাইল ও পকেটে থাকা টাকা নিয়ে যায়। পরে আমার চিৎকারে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে।” সাংবাদিক রনি বলেন-“ঘটনার পরপরই আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসি। এখনো চিকিৎসাধীন আছি। চিকিৎসাধীন থাকায় এখনই মামলা করতে পারছি না। তবে আমি খুব দ্রæত আইনী পদক্ষেপ গ্রহন করবো। আমি আমার উপর হামলাকারীদের বিচার চাই। ” এসব বিষয়ে জানতে জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন- “সাংবাদিক রনিকে মারধর করা হয় নাই। রনি আমার একটি গান বিকৃত করে ফেসবুকে ছেড়েছে। একটা পিকনিকে আমি গান গেয়েছিলাম। সেই গানটি বিকৃত করে ফেসবুকে ছেড়েছে সাংবাদিক রনি” এরপরই তিনি কথা বলার জন্য বকশিগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগরের কাছে দেন। মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান-“আমাদের একটি পিকনিকে গান গেয়েছিলো শিলা সরোয়ার আর সেই গানে কিছুটা নেচেছিলো চেয়ারম্যান সিদ্দিক। সেই গানটি বিকৃত করে রোববার সকালে ফেসবুকে ছাড়ে সাংবাদিক রনি। এরপর শিলা সরোয়ার সাংবাদিক রনি উপজেলায় দেখতে পেয়ে আমার কাছে আনার জন্য টানা হেচরা করে। এসময় তার ড্রাইভার ও বডিগার্ডও টানা হেচরা করে। এতে সাংবাদিক রনির হাত ও পায়ের কিছু জায়গা ছিলে যায়। এর চেয়ে বেশি কিছু হয়নি।” এসব বিষযে বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন-“আমরা এবিষয়ে কোনো অভিযোগ পায়নি। শুধু মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১০

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১১

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১২

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৩

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৪

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৫

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৬

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

১৭

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১৮

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST