জামালপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে মানুষের ঢল- দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২২ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে মানুষের ঢল-

মোঃ খোরশেদ আলম, ময়মনসিংহ বিভাগীয় স্টাফ রিপোর্টার। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি , সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন, জামালপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শ্রাবস্তী রায়। জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাবু বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, জামালপুর প্রেসক্লাব, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযোদ্ধা’৭১, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবি সংগঠন এর নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ,সদর উপজেলা পরিষদ,জামালপুর পৌরসভা,জামালপুর জেলা শিল্পকলা একাডেমী, সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ ‘৭১, জামালপুর প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শহিদ বেদীতে নারী, পুরুষ ও শিশুর ঢল নামে জামালপুরে নবনির্মিত শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১০

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১১

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১২

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৩

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৫

প্রতিবাদলিপি

১৬

ফাঁকা চেকের অপব্যবহার করে একাধিক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ, ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

১৮

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁদের পরিবারের রক্তে মিশে আছে

১৯

তথ্য গোপন করে প্রধান শিক্ষকের দায়িত্বে ১৬ বছর ধরে

২০

Design & Developed by BD IT HOST