টিসিবি'র পন্য তালিকায় আরও নতুন পাঁচ পন্য যুক্ত হচ্ছে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ নভেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টিসিবি’র পন্য তালিকায় আরও নতুন পাঁচ পন্য যুক্ত হচ্ছে

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামে নিম্নবিত্ত মানুষের কষ্ট লাঘবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যতালিকায় নতুন পাঁচটি পণ্য যুক্ত হচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে চা-পাতা, লবণ, ডিটারজেন্ট এবং দুই ধরনের সাবান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকে নিম্ন-আয়ের লোকজন এসব পণ্য পাবেন। তবে চট্টগ্রাম টিসিবির কার্যালয়ে এসব পণ্য রোববার সন্ধ্যা পর্যন্ত সরবরাহ করা হয়নি। টিসিবির চট্টগ্রাম কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, চলতি সপ্তাহের শেষদিকে বা আগামী সপ্তাহের শুরুর দিকে পণ্য বিতরণ শুরু হবে। এবারও নগরীর কার্ডধারীদের প্যাকেজের মধ্যে চাল, মসুর ডাল, সয়াবিন তেল ও চিনি দেওয়া হবে। তবে উপজেলা পর্যায়ে ৫০ হাজার স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবার পাইলট কর্মসূচির আওতায় আগের প্যাকেজের সঙ্গে (চাল, ডাল, তেল ও চিনি) নতুন করে চা-পাতা, লবণ, গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান ও ডিটারজেন্ট পাউডার পাবেন।

চট্টগ্রাম মহানগরীর জন্য টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের বরাদ্দ রয়েছে ৩ লাখ ৯৬৩টি। এর মধ্যে এখন পর্যন্ত ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ পেয়েছে মাত্র ৬০ হাজার পরিবার। ১৫ উপজেলা পর্যায়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের বরাদ্দ রয়েছে ২ লাখ ৩৫ হাজার। এখন পর্যন্ত উপজেলা পর্যায়ে ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ পেয়েছে ১ লাখ ৬০ হাজার।

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা ডিলারের কাছে তাদের কার্ড প্রদর্শন করে প্রতি কেজি ৩০ টাকা দামে ৫ কেজি চাল, প্রতি লিটার ১০০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৬০ টাকা দামে ২ কেজি মসুর ডাল এবং ৭০ টাকা দামে ১ কেজি চিনি নিতে পারবেন। এ চারটি প্যাকেজের মূল্য ৫৪০ টাকা। আর উপজেলা পর্যায়ে যারা চা-পাতা, লবণ, গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান ও ডিটারজেন্ট পাউডার পাবেন; তাদের ক্ষেত্রে আগের প্যাকেজ মূল্যের সঙ্গে এ পাঁচটি পণ্যের দাম যুক্ত হবে।

এখন টিসিবির পণ্য বিক্রি বন্ধ রয়েছে। টিসিবি ট্রাক সেলের পণ্য নিয়ে ক্রেতাদের কাড়াকাড়ি অবস্থার তৈরি হয়। কিছুদিন আগে বিভিন্ন স্থানে পণ্য বিক্রি শুরু হলে কাড়াকাড়ি লেগে যেত। কোনো কোনো স্থানে এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যেত পণ্য বিক্রি। লাইনে দাঁড়ানো শত শত মানুষকে পণ্য না নিয়ে ফিরে যেতে হয়েছে খালি হাতে।

টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক অফিসের প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, টিসিবির পণ্যে পাঁচ নতুন পণ্য যুক্ত হচ্ছে। তবে এখন পর্যন্ত সরবরাহ পাইনি। ৭ নভেম্বরের মধ্যে নতুন পণ্য পেতে পারি। পেলেই শুরু হবে এসব পণ্য বিতরণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১১

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১২

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৩

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৪

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৫

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৬

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৭

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৮

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৯

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

২০

Design & Developed by BD IT HOST