admin
২৮ ডিসেম্বর ২০২২, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে নতুন থানা ভুল্লীর উদ্বোধনী প্রস্তুতি সম্পন্ন

  ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত নতুন ভুল্লী থানা উদ্বোধন প্রস্ততি সম্পন্ন হয়েছে । ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে থানার উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। উদ্বোধনী উপলক্ষে ভুল্লী থানা বাস্তবায়ন কার্য পরিচালনা কমিটির পক্ষ থেকে স্থানীয় কুমারপুর উচ্চ বিদ্যালয মাঠে জনসভার আয়োজন করা হয়েছে । জনসভায় বালিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দিবেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য দিবেন বরেণ্য অতিথি বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ভুল্লী থানা বাস্তবায়ন কার্য পরিচালনা কমিটির আহবায়ক মো: আশরাফুল হক চৌধুরী, সদস্য সচিব অধ্যক্ষ মো: জুলফিকার আলী ভুট্টো প্রমুখ। পরে জমকালো কনসার্ট হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ঘোষনার পর ২০১৯ সালের ২১ অক্টোবর পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় ঠাকুরগাঁও সদর থানাকে বিভক্ত করে ভুল্লী নামে নতুন থানা গঠন করার প্রস্তাবনা অনুমোদন পায়। পরে সদর উপজেলার আউলিয়াপুর, দেবীপুর, বড়গাঁও, বালিয়া ও শুখানপুকুরী ইউনিয়ন নিয়ে অবশেষে ভুল্লী থানার যাত্রা শুরু হলো
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১০

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১১

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১২

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৩

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৪

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৫

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১৬

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১৭

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১৮

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১৯

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST