নিউজ এডিটর
৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনে কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে

অভিযোগ বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ইতোমধ্যে শুরু হয়েছে ভোট গণনা। এর আগে বেলা তিনটার দিকে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে নির্ধারিত ৮টি ভোটকেন্দ্রে আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। সকাল ৮টা থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে, তার হিসাব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, টিএসসি কেন্দ্রে রোকেয়া হলে মোট ৬৮.৯৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আর কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলে মোট ১৩০০ জন ভোটারের মধ্যে ১০৮৩টি ভোট কাস্ট হয়েছে, যা মোট ভোটারের ৬২ শতাংশ। ওই কেন্দ্রের শহীদুল্লাহ্ হলে ২০০৫ জন ভোটারের মধ্যে ১৬০৯ এবং সলিমুল্লাহ মুসলিম হলে ১৭৭২ জন ভোটারের মধ্যে ১৪৪৩ জন ভোট দিয়েছেন। শতকরার হিসেবে এটি যথাক্রমে ৭৫ ও ৭৯ ভাগ। এ ছাড়া শারীরিক শিক্ষা‌ কে‌ন্দ্রে তিনটি হলের মধ্যে জগন্নাথ হলের ভোট কাস্ট হয়েছে ১ হাজার ৮৩১টি। এ হলে মোট ভোটার ছিলেন ২ হাজার ২২২ জন। এ হিসেবে জগন্নাথ হলের মোট ভোটারের ৮৩ শতাংশ কাস্ট হয়েছে। এ ছাড়া সা‌র্জেন্ট জহুরুল হক হলের ১ হাজার ৯৬৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬৬০ জন। অর্থাৎ এ হলে ভোট কাস্ট হয়েছে ৮৪ দশ‌মিক ৪৬ শতাংশ। আর স‌্যার স‌লিমুল্লাহ মুস‌লিম হলের মোট ভোটার সংখ‌্যা ৬৬৯ জন। এর মধ্যে কাস্ট হ‌য়ে‌ছে ৫৫৩টি, যা ৮২ দশ‌মিক ৮৩ শতাংশ। শা‌রীরিক শিক্ষা‌ কে‌ন্দ্রের রিটানিং কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. কাজী মোস্তাক গাউসুল হক ব‌লেন, এ কেন্দ্রের তিন‌টি বু‌থে সব‌মি‌লে মোট ভোটার সংখ্যা ছিল ৪ হাজার ৮৬১টি। এর মধ্যে ৪ হাজার ৪৪টি ভোট কাস্ট হ‌য়ে‌ছে। শতকরার হিসেবে এটির হার ৮৩.২১ ভাগ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১০

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১২

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৩

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৪

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৫

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৬

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৭

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৮

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৯

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

২০

Design & Developed by BD IT HOST