admin
১ মে ২০২৩, ৪:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিআইজি প্রোটেকশন এন্ড প্রটোকল জনাব আমেনা বেগমের ময়মনসিংহ সফর

বুরো প্রধান মোহাম্মদ ইমরুল আহসান
আজ ৩০ এপ্রিল ২০২৩ তারিখ জনাব আমেনা বেগম, বিপিএম, ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল), স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, ঢাকা ও সভাপতি, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) মহোদয় ময়মনসিংহে আগমন করেন। এ সময় ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে ১১:০০ ঘটিকার সময় তিনি ডিএসবি, ময়মনসিংহ কার্যালয়ে বার্ষিক পরিদর্শন কর্মসূচী সম্পন্ন করেন। পরিদর্শনের শুরুতেই তাঁকে জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয় ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এরপর একটি সুসজ্জিত গার্ড দল সম্মানিত ডিআইজি মহোদয়কে গার্ড সালামী প্রদান করে। পরিদর্শনকালে তিনি ডিএসবি কার্যালয়ের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে ডিআইজি মহোদয় পুলিশ অফিস কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পুলিশ সুপার ময়মনসিংহ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় ময়মনসিংহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগন এবং ডিএসবিতে কর্মরত সকল পর্যায়ের অফিসার ও ওয়াচারগণ অংশগ্রহণ করেন। সভায় মাননীয় ডিআইজি মহোদয় বিবিধ কার্যকরী ও যুগোপযোগী দিকনির্দেশনা প্রদান করেন। এসময় ডিআইজি মহোদয়কে জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন।   সম্মানিত ডিআইজি মহোদয়ের এই পরিদর্শনের মাধ্যমে ডিএসবি, ময়মনসিংহের সার্বিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সকল পর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল ও কর্মোদ্যম অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আমাদের বিশ্বাস৷
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১০

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১১

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১২

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১৩

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৪

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১৫

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৬

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৭

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৮

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৯

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST