রাজশাহী অফিস
২৫ অক্টোবর ২০২৫, ১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে আবু বকর সিদ্দিক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‌র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীর পুঠিয়ায় লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপির সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আবু বকর সিদ্দিক। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি বেলপুকুর ইউনিয়নের বেলপুকুর বাজার, বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ বাজার ও মাজার এলাকা, ভালুকগাছী ইউনিয়নের দুর্লভপুর, নতুনগ্রাম, খবিরের মোড় এবং নন্দনপুর বাজারসহ বিভিন্ন এলাকায় দোকান ও জনসমাগমস্থলে গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। জনগণের প্রতি আহ্বান জানিয়ে আবু বকর সিদ্দিক বলেন, “জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন শুধুমাত্র বিএনপির নয়, এটি দেশের প্রতিটি মানুষের আন্দোলন। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি জনগণের সরকার গঠনের লক্ষ্যে মাঠে নেমেছি। দেশের উন্নয়ন, ন্যায্যতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ৩১ দফা বাস্তবায়নই হতে পারে নতুন বাংলাদেশের পথনকশা।” তিনি আরও বলেন, “আমি পুঠিয়া-দুর্গাপুরের মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। এই মাটির মানুষই আমার শক্তি। তাদের সঙ্গে নিয়ে আমরা এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে কাজ চালিয়ে যাব।” লিফলেট বিতরণ কর্মসূচিতে পুঠিয়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর বিএনপির একজন কেন্দ্রীয় নেতা সরাসরি জনগণের মাঝে গিয়ে কথা বলেছেন, যা স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১০

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১১

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১২

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৩

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৪

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৫

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৬

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

১৭

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১৮

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST