নিউজ এডিটর
২৭ নভেম্বর ২০২৫, ৭:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিন জাতি ফুটবলে বাংলাদেশকে হারালো মালয়েশিয়া

স্পোর্টস ডেস্কঃ ১২ বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচটিতে প্রত্যাশিত ফলাফল আসেনি। ইনফিনিক্স ট্রাই-নেশন সিরিজের উদ্বোধনী খেলায় মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হলো ঋতুপর্ণা-রুপনাদের। ম্যাচের ২৯তম মিনিটেই ঘটে সিদ্ধান্ত নির্ধারণী মুহূর্ত। সেন্টার-ব্যাক কোহাতি কিস্কুর ভুল পাস এবং হাই লাইন ডিফেন্সের দুর্বল সমন্বয় কাজে লাগিয়ে নুর আনিসিয়া মুহূর্তেই দখল নেন বলের নিয়ন্ত্রণ। নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে মালয়েশিয়াকে এগিয়ে নেন তিনি, যা পরিণত হয় জয়সূচক গোলে। গত মাসে থাইল্যান্ডের বিপক্ষে টানা দুটি বড় হার। এবার মালয়েশিয়ার কাছে পরাজয়, ফলে টানা তিন ম্যাচে হারের তেতো স্বাদ পেয়ে গেল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই আগামী দিনগুলোর কৌশল, খেলোয়াড় ব্যবস্থাপনা এবং পারফরম্যান্স নিয়ে ভাবনায় পড়তে হবে কোচিং স্টাফকে। বল দখলে বেশ এগিয়েই ছিল বাংলাদেশ। কিন্তু মালয়েশিয়ার রক্ষণভাগ ছিল সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ। উইং দিয়ে আক্রমণ গড়া হলেও গোলের মতো সুযোগ খুব কমই তৈরি করতে পেরেছে স্বাগতিকেরা। তবে এরমধ্যেই বেশ কয়েকটি সুযোগ এলে তা কাজে লাগাতে পারেনি ফরোয়ার্ডরা। ৬৮তম মিনিটে ম্যাচ সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ তৈরি করেন দেন ঋতু। বদলি হিসেবে নামা সাগরিকার সঙ্গে ওয়ান-টু পাসে দারুণ ভেদ তৈরি করেছিলেন তিনি নিখুঁত ক্রসে পাওয়ার মতো হেডের সুযোগ পান সাগরিকা। কিন্তু গোলরক্ষকের হাতে বল তুলে দিয়ে সুযোগ নষ্ট হয়, হাহাকার বাড়ে গ্যালারিতে। স্টপেজ টাইমে রূপনার দুর্দান্ত সেভে ব্যবধান আর না বাড়লেও, হার এড়াতে পারেনি বাংলাদেশ। আগামী মঙ্গলবার আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১০

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১১

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১২

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৩

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৪

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৫

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৬

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৮

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৯

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

২০

Design & Developed by BD IT HOST