দুর্গাপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৪ এপ্রিল ২০২৫, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

রাজু আহমেদ, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনের মধ্যদিয়ে নববর্ষ উদযাপন করে উপজেলা প্রশাসন।

বাঙ্গালির বাঙ্গালিয়ানা, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে বিশ্বব্যাপী মৈত্রী, সম্প্রীতি, চেতনার জাগরণ ও অপশক্তির বিরুদ্ধে জেগে উঠার প্রত্যয়ে অতীতের গ্লানি মুছে দিয়ে নতুন দিনে স্বাভাবিক জীবন চলার প্রত্যাশায় পালিত হয় পহেলা বৈশাখ।

সোমবার(১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দুর্গাপুর পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।

শোভাযাত্রায় আরো অংশ নেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, থানার ওসি দূরুল হোদা, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রুহুল আমিন, কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, প্রাণী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল প্রমুখ।

শোভাযাত্রায় বীর মুক্তিযোদ্ধা, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এরপর সকলে উপজেলা অফিসার্স ক্লাবে পান্তা উৎসবে অংশ নেন।পরে উপজেলা চত্বরে বৈশাখী মঞ্চে আয়েজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১০

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১১

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১২

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৩

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৪

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১৫

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১৬

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৭

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৮

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

২০

Design & Developed by BD IT HOST