নিউজ এডিটর
২৬ অগাস্ট ২০২৬, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

আন্তর্জাতিক ডেস্কঃ নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, নেপাল ট্যুরিজম বোর্ডের সর্বশেষ হিসাবে ৪০৩ জনের সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে ৬১ জন নেপালি নাগরিক এবং ৩৪১ জন বিদেশি। তাদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ রয়েছেন। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ বিদেশি নাগরিকরা অন্তত ২৬টি দেশের। তাদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন। ট্যুর অপারেটরদের তথ্য অনুযায়ী, নিখোঁজদের বড় একটি অংশ ভারতের সীমান্তের কাছে তিব্বতের মানস সরোবরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপাল-চীন সীমান্তের একাধিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ভোতে কোশি নদীর তীরবর্তী রসুয়া ও নুওয়াকোট জেলার বিভিন্ন বসতিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। আকস্মিক পানির ঢল ও ভূমিধসে ঘরবাড়ি, সড়ক ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা ও ভূমিধসের কারণে বিদ্যুৎ ও সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। ফলে দুর্গত এলাকায় উদ্ধারকারী দলগুলোর পৌঁছানো এবং নিখোঁজদের সন্ধান করা কঠিন হয়ে পড়েছে। তবু জীবিতদের উদ্ধারে উদ্ধারকারীরা অভিযান চালিয়ে যাচ্ছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্যোগের ক্ষয়ক্ষতির মাত্রা কল্পনারও বাইরে। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিখোঁজদের জীবিত উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকারীরা। মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পর এটিকে নেপালের সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। ওই ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষ নিহত হয়েছিলেন। নেপাল-চীন সীমান্তের ভাটির দিকে থাকা কয়েকটি জেলা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে ভোতে কোশি নদীর তীরবর্তী রসুয়া ও নুওয়াকোট রয়েছে। জনবসতি তুলনামূলক কম হলেও নেপাল-চীন বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের একটি অংশ এই অঞ্চল দিয়ে গেছে। এদিকে, কর্তৃপক্ষ নিখোঁজদের অবস্থান শনাক্ত, জীবিতদের উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দিতে অভিযান আরও জোরদার করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST