admin
১৩ মার্চ ২০২৩, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ের ঘটনায় সরকার জরিত অভিযোগ মির্জা ফখরুলের 

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি,
পঞ্চগড়ের ঘটনায় সরকার জরিত, মির্জা ফখরুল পঞ্চগড়ের ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করার জন্য বিএনপি নেতাকর্মীদের ওপর দোষ চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে তিনি বলেছেন, আমি খুব দৃঢ়তার সঙ্গে বলছি- এই ঘটনার সঙ্গে সরকার সরাসরিভাবে জড়িত। তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে এই ঘটনা ঘটেছে। এর দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে। সোমবার (১৩ মার্চ) ঠাকুরগাঁও জেলা বিএনপির বর্ধিত সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য, অধিকার আদায়ের জন্য মানুষ যে আন্দোলন শুরু করেছে এবং সোচ্চার হয়ে উঠেছে, আন্দোলনে যখন সোচ্চার হয়ে উঠেছে, যখন বিস্ফোরণের দিকে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, তখনই সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায়। একই সঙ্গে তারা বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে চায়। ঘটনা ঘটার পরেরদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলে ফেললেন এটা বিএনপি সংগঠিত করেছে। এটা থেকে বুঝা যায়- তাদের পুরো ব্যাপারটি হচ্ছে পরিকল্পিত। এ সমস্ত ঘটনা ঘটিয়ে বিএনপিকে দোষারোপ করতে চায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির শীর্ষ এই নেতা বলেন, তারা সবসময় ঘটনা ঘটাবে এবং বিএনপির ওপর দোষ চাপাবে। অত্যন্ত দুঃখের সঙ্গে ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি- সরকার পরিকল্পিতভাবে এই ঘটনা পরিচালনা করেছেন। পঞ্চগড়ে প্রকৃতপক্ষে একটি ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, নেতাকর্মী-সমর্থকরা কেউ বাসায় থাকতে পারছে না, তারা পালিয়ে বেড়াচ্ছে পুলিশের অভিযানের ভয়ে। সরকার তাদের জলসা করার জন্য অনুমতি দিয়েছে, কিন্তু তাদের দায়িত্ব ছিল ফুল প্রটেকশন দেওয়া, সেটা তারা দেয়নি। সেই জায়গায় কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হলো না? যেই ঘটনা ঘটল সেটার জন্য সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার, অথচ সেটা না করে শুধু বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের যে রাজনীতি, এখানে পরস্পরের প্রতি যে অনাস্থা-বিশ্বাসযোগ্যতার অভাব তাতে তত্ত্বাবধায়ক সরকারি হচ্ছে একমাত্র সমাধান। যার মধ্যদিয়ে আমরা রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারি। এ সভায় জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ও ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১০

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১২

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৩

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৪

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৫

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৬

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৭

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৮

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৯

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

২০

Design & Developed by BD IT HOST