পরীমণিকে প্রশ্ন করতে চাই— তুমি আমাদের মুক্তি দেবে কবে : আসিফ আকবর - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৯ জানুয়ারী ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরীমণিকে প্রশ্ন করতে চাই— তুমি আমাদের মুক্তি দেবে কবে : আসিফ আকবর

বিনোদন ডেস্কঃ

বিনোদন অঙ্গন তো বটেই, নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নতুন নতুন গান উপহারের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও ভূমিকা রাখছেন তিনি; তাই বর্তমান সময়ে প্রায়ই আলোচনায় আসেন বাংলা গানের এই যুবরাজ। এবার দেশের তারকাদের উদ্দেশে কিছু প্রশ্ন রাখেন আসিফ।

সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে উপস্থিত হন আসিফ আকবর। সেখানে দেশের বিভিন্ন তারকাদের উদ্দেশে আসিফের প্রশ্ন কি- তা জানতে চাওয়া হয়। এ সময় জেমস, শাকিব খান, দীপা খন্দকার, পরীমণির নামও উঠে আসে।

যেমন, মেগাস্টার শাকিব খানের কাছে আলাদা প্রশ্ন রাখেন আসিফ। শাকিবের ডায়ালগ ও গানের কণ্ঠ নিয়ে তিনি বলেন, আপনি যখন ডায়ালগ দেন, তখন কণ্ঠ একরকম শোনায়। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন হয়ে যায়, কিছুটা মেয়েলি শোনায়। যেখানে কিংবদন্তি কণ্ঠশিল্পীরা গান দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি কাজ করছেন, সেই টোন কি ঠিক চলছে? আপনি এটা কীভাবে উপভোগ করছেন?
অর্থাৎ, তিনি বোঝাতে চেয়েছেন- প্লেব্যাক শিল্পীদের জন্য নির্দিষ্ট একটি ব্যাকরণ আছে, তা মানা জরুরি।

নগরবাউল জেমসকে নিয়ে আসিফের প্রশ্ন এমন, আপনি এত বড় একজন শিল্পী। কিন্তু দেশের কোনো আন্দোলন বা সামাজিক সংকটে আপনাকে সক্রিয়ভাবে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কথা বলেন না। এর পেছনের কারণটা জানতে চাইব।

এরপর পরীমণিকে নিয়ে নিজের ভাবনার কথা বলেন আসিফ। বলেন, পরীমণিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালি। আমি তাকে প্রশ্ন করতে চাই, তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কীভাবে করবে, সেটা আমাকে বলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

১০

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

১১

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১২

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

১৩

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

১৪

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১৬

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১৭

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১৮

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৯

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

২০

Design & Developed by BD IT HOST