নিউজ এডিটর
২৯ অগাস্ট ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্যানেলে জায়গা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা ছাত্রদল নেত্রীর

সাভার প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদলের ঘোষিত প্যানেলে জায়গা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রদলের নেত্রী সৈয়দা অনন্যা ফারিয়া। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিস্তম্ভ অদম্য-২৪–এর সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য অনন্যা ফারিয়া বলেন, ‘আমার ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচন করার কথা ছিল। কিন্তু আলটিমেটলি আমি সেই প্যানেল থেকে নির্বাচন করছি না। এই প্যানেলে কারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে, তার থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কে কার লোক, সেই দিকে। আমার কাছে সুযোগ ছিল সহসাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে নির্বাচন করার। কিন্তু যে প্যানেল শিক্ষার্থীবান্ধব নয়, সেই প্যানেলে আমি নৈতিকতার জায়গা থেকে একমত হতে পারি না।’ অনন্যা ফারিয়া আরও বলেন, ‘যাঁরা আজকে প্যানেল পেলেন, তাঁরা শিক্ষার্থীদের জন্য কতটুকু কাজ করতে পারবেন, সে ব্যাপারে আমি সন্দিহান। কারণ, এখানে গ্রুপিংয়ের কাছে জিম্মি হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা যে প্যানেলটা দেখেছেন, এখানে যতটুকু শিক্ষার্থী কিংবা জাকসুর কথা ভাবা হয়েছে, তার থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে গ্রুপগুলোর চাহিদা মেনে নিতে। এ জন্য আমি শিক্ষার্থীদের কাছে এই সুযোগটা তৈরি করতে চাই, যাঁরা যোগ্য, তাঁদের ভোট দেওয়ার সুযোগটা যেন শিক্ষার্থীরা পান।’ এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ বলেন, ‘জাকসুর বিষয়ে সব সিদ্ধান্ত কেন্দ্রীয় ছাত্রদল থেকে নেওয়া হচ্ছে। অনন্যা ফারিয়ার বিষয়ে কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে আমরা সেটা বাস্তবায়ন করব।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

১

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

২

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৩

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৪

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৫

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৬

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৭

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৮

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৯

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১১

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১২

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৩

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৪

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৬

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৭

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৮

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৯

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

২০

Design & Developed by BD IT HOST