নিউজ এডিটর
২ অগাস্ট ২০২৫, ২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রিয়াঙ্কাকেই পরজন্মে সঙ্গী হিসেবে পেতে চান নিক

বিনোদন ডেস্ক প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে বলিউডের ‘পাওয়ার কাপল’ বললে খুব একটা ভুল হবে না। প্রায়শই তাদের দুজনের বয়সের ব্যবধান নিয়ে আলোচনা ও বিতর্ক হয়। তবে এসব আলোচনাকে উপেক্ষা করে এই জুটি একে অপরের প্রতি তাদের ভালোবাসার বিশ্বাসের বন্ধনকে আরও মজবুত করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিক জোনাস তার স্ত্রী অভিনেএী প্রিয়াঙ্কা চোপড়ার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। নিক জোনাস জানান, তিনি প্রতিটি জন্মে প্রিয়াঙ্কাকেই তার জীবনসঙ্গী হিসেবে পেতে চান। তার কথায়,‘আমি গত জন্মে বিশ্বাস করি, অবশ্যই পুনর্জন্মেও বিশ্বাস রাখি। আগামী জন্মগুলোতেও আমার স্ত্রীকেই সঙ্গী হিসেবে দেখতে চাই। এই চিন্তাটা আমাকে খুব শান্তি দেয়।’ ‘এই জীবনে আমাদের একসঙ্গে থাকার সময়কাল খুবই ক্ষুদ্র মনে হয়। পরের জন্মেও আমাদের ভালোবাসা বাকি আছে, এটা ভেবে খুব ভালো লাগে।’ নিকের এমন মন্তব্য শুনে তাদের ভক্তরা মুগ্ধ হয়েছেন। অনেকেই নিকের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার বলে মন্তব্য করেছেন। একজন অনুরাগী লিখেছেন, ‘প্রিয়াঙ্কার বিষয়ে নিক যা বলেন, আমি চাই আমার জন্যও কোনো পুরুষ এমন কথা বলুক।’ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘পরজন্মে প্রিয়াঙ্কাকেই সঙ্গী হিসেবে পেতে চান নিক, এর চেয়ে গভীর ভালোবাসা আর কী হতে পারে।’ এর আগে এক সাক্ষাৎকারে নিক জোনাস বলিউড অভিনএী প্রিয়াঙ্কাকে একজন ‘সন্ন্যাসিনী’ হিসেবে বর্ণনা করেছিলেন। প্রায়ই তিনি তাদের মেয়ে মালতী মেরির কাছে প্রিয়াঙ্কার কথা বলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১০

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১১

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১২

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৩

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৪

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৫

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৬

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৭

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

১৮

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১৯

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST