নিউজ এডিটর
২৭ অগাস্ট ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার

স্পোর্টস ডেস্কঃ যেকোনো নির্বাচনেই কোনো পদে একজন প্রার্থী থাকলে, তিনি বিনা ভোটেই নির্বাচিত হয়ে যান। এ প্রক্রিয়ায় আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের হল সংসদের সম্পাদক পদে নির্বাচিত হতে যাচ্ছেন সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের সদস্য রেহেনা আক্তার। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী রেহেনা লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী। হলটির বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হতে যাচ্ছেন তিনি। একই পদে শামসুন নাহার হল সংসদে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন ছাত্রদল প্যানেলের প্রার্থী লামিয়া আক্তার লিমা। রেহেনা বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় হলেও, তিনি পরিচিতি পান অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলে খেলে। বয়সভিত্তিক জাতীয় দলটির হয়ে ঘরের মাঠে ২০২৪ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই তরুণী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়ার বিষয়ে রেহেনা আক্তার গণমাধ্যমকে জানান, ‘খেলোয়াড় হিসেবে আমার পরিচিতি থাকায় বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে হলের অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি। রেহেনার এই জয়কে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ভিপি প্রার্থী আব্দুল কাদের। তিনি বলেন, ‘রেহেনার সঙ্গে আমাদের প্যানেলের কারও বোঝাপড়া হয়ে থাকতে পারে। তিনি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী।’ উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটার মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে এবার যেন অন্য রকম এক প্রাণসঞ্চার হয়েছে ডাকসু নির্বাচনে। ক্রীড়াক্ষেত্রে দেশের মুখ উজ্জ্বল করা তরুণ-তরুণীরা এবার নেতৃত্বেও দেখাচ্ছেন সম্ভাবনার ঝলক।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

২

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৩

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৪

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৫

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৬

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৭

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৮

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৯

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১১

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৪

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৫

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৬

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৭

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৮

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৯

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২০

Design & Developed by BD IT HOST