বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে রুখে দিলো বাংলাদেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে রুখে দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপ অভিষেকে শনিবার দাপুটে ম্যাচ খেলে বাংলাদেশ; লড়াই করে ৫-৩ ব্যবধানে হারে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবার আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে রুখে দিল কোচ সিগফ্রাইড আইকম্যানের দল।

রোববার অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ ব্যবধানে ড্র করেছে লাল সবুজের জার্সিধারীরা। ম্যাচটি হয় ভারতের চেন্নাইয়ের রাধাকৃষ্ণন স্টেডিয়ামে।

বাংলাদেশের হয়ে তিনটি গোলই করেছেন আমিরুল ইসলাম। এ নিয়ে বিশ্বকাপের পরপর দুই ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি।

এদিন তিন গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে অষ্টম মিনিটে কোরিয়া এগিয়ে যায় লি মিন হিয়কের গোলে। পেনাল্টি কর্নারেই ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সন সিউং হান।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেও দাপট দেখায় কোরিয়া। পেনাল্টি স্ট্রোক থেকে ১৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন মিন হিয়ক। দ্বিতীয় কোয়ার্টার শেষে স্কোরলাইন আর বদলায়নি।

এরপরই পেনাল্টি কর্নার থেকে ঘুরে দাড়ানোর গল্প লিখতে শুরু করেন আমিরুল। তৃতীয় কোয়ার্টারের ৩৬ মিনিটে প্রথম গোলটি আদায় করে নেন তিনি। শেষ কোয়ার্টারে চারটি পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। এর মধ্যে ৪৬ মিনিট ও ৫৬ মিনিটে জাল কাঁপান আমিরুল। হ্যাটট্রিক পূরণ করে বাংলাদেশকে এনে দেন ড্রয়ের স্বাদ।

মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১০

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১১

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১২

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১৩

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৪

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৫

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৬

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

১৯

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

২০

Design & Developed by BD IT HOST