নিউজ এডিটর
১৯ নভেম্বর ২০২৫, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ নাসিরনগরে রোপা আমন উফসী ও স্থানীয় জাতীয় ধান ১০,৪৩০ হেক্টর জমিতে বাম্পার ফলন হয়েছে,কৃষকরা আনন্দিত। বুধবার ১৯ নভেম্বর ২০২৫ উপজেলা সদর ইউনিয়ন আনন্দপুর, নাছিরপুর, দাঁতমন্ডল ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল সহ বিভিন্ন ইউনিয়নে ধান কাটা শুরু হয়েছে। কৃষকদের সাথে আলাপ কালে জানা যায়, এ বছর বিনা-৭, ব্রি-৭৫,ব্রি-৫১,ব্রি-৮৭,ব্রি-৩৪,ব্রি-১০৩ জাতের ধান জমিতে বেশি করা হয়েছে। ধানের ফলন বিঘা প্রতি ২০-২৫ মণ হয়েছে। নাসিরনগর সদরের কিরণ মিয়া, বিল্লাল মিয়া, সমিরন সরকার ও সঞ্জিত সরকার জানায়, এ বছর বিনা-৭, ব্রি-৫১ ও সুগন্ধি ব্রি-৩৪ জাতের ধান খুবই ভাল হয়েছে। নাসিরনগর উপজেলায় নাসিরনগর, বুড়িশ্বর, গোকর্ণ, পূর্বভাগ, চাপরতলা, গুনিয়াউক, কুন্ডা, ফান্দাউক, ধরমন্ডলে রোপা আমন বেশি চাষ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ধান কাটার উৎসব শুরু হচ্ছে। যেভাবে পারছে ধান কেটে মারাই দিয়ে ধান শুকিয়ে সংগ্রহ করছে। ধান কাটার শ্রমিকরাও ভালো মজুরি পাচ্ছে। ধান সংগ্রহ করতে মহিলাও পিছিয়ে নেই, সকলে মিলেই আনন্দের সাথে ধান সংগ্রহ করছে। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, কৃষকরা যাতে অধিক ফসল পায় এবং রোগ বালাই পোকা মাকড় থেকে ফসল সুরক্ষার জন্য ১৩টি ইউনিয়নে নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত সু-পরার্মশ ও সহযোগিতা দিয়ে আসছে। এ বছর উপজেলায় রোপা আমন উফসী ১০,৪০০ হেক্টর, স্থানীয় ৩০ হেক্টর সহ মোট ১০,৪৩০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। যার সম্ভাব্য ফলন ৩৪,১০৬.১০ মে.টন চাউল। গত বছরের তুলনায় এ বছর অনেক বেশি অর্জনের সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন,উপজেলার কৃষকেরা যাতে সহজে ধান সংগ্রহ করতে পারে এইজন্য প্রতিটি ইউনিয়নে ধান কাটার কম্পাইট হারভেস্টার মেশিন রয়েছে। এ বছর কৃষকদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST