News Editor
১ জুন ২০২৩, ১১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা চরফ্যাশনে ২টি গরু রাতে জবাই করে মাংস চুরি, থানায় অভিযোগ

জামাল খান জেলা প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণে দুই কৃষকের ২ টি গরু জবাই করে চামড়া ও ভুঁড়ি রেখে মাংস নিয়ে গেছে চোর চক্র। বৃহস্পতিবার (১ জুন) সকালে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শশীভূষণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অভিযোগ সূত্রে ও গরুর মালিক মো. সামছুল হক মাঝির ছেলে আবুল কালাম জানান, গত বুধবার রাত ১১ টার সময় আমি শশীভূষণ বাজার থেকে বাড়িতে এসে প্রতিদিনের মতো গরু দেখতে গোয়াল ঘরে যাই। গোয়াল ঘরে সব কিছু ঠিকঠাক থাকায় সেখান থেকে গিয়ে রাতে আমি খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পরি। এরপর বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার গরু নাই। পরে সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে জানতে পারি একই ওয়ার্ডের এক কিলোমিটার দূরে জনৈক বারেক হাওলাদার বাড়ির পূর্ব পাশে বিলের মাঝে দুইটি গরুর চামড়া ও ভুঁড়ি পরে আছে। সেখানে গিয়ে আমার গরুর চামড়া ও রশি দেখে আমার গরু চিহ্নিত করি যে এটাই আমার গরু, সেখানেই একটু পাশেই পরে থাকা আরেকটি গরুর ভুঁড়ি দেখা যায়। পরে সেটাও জানতে পারি একই ওয়ার্ডে আমার পার্শ্ববর্তী প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী কুলসুম বেগমের গরু। এ ঘটনায় শশীভূষণ থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী গরুর মালিকরা। স্থানীয়দের ধারনা চোর চক্র গভীর রাতে গরু দুইটি বাড়ি থেকে এনে এখানে জবাই করে গোস্ত নিয়ে গেছে। তবে চোর চক্র যাওয়ার সময় একটি ধারালো চুরি ও এক জোড়া জুতা রেখে গেছে। তারা আরো জানান, ২ টি গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা’র মতো। শশীভুষন থানার (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে, আশা করি খুব শীঘ্রই দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১০

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১১

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১২

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১৩

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১৪

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১৫

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১৭

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৮

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৯

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

২০

Design & Developed by BD IT HOST