নিউজ এডিটর
১৩ অক্টোবর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে চুরির বিরোধে হামলা প্রতি হামলায় আহত হিন্দু ৫ ও মুসলিম ১

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে সুপারি চুরিকালে হাতেনাতে ধরে মুসলমান সম্প্রদায়ের এক ছেলেকে মারপিটের জেরে হিন্দু সম্প্রদায়ের ৪ যুবক ও এক গৃহবধুকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মোল্লারকুল গ্রামে গত শুক্রবার রাত ১২টার দিকে মুসলমান সম্প্রদায়ের ছেলেকে মারপিটের জেরে রবিবার দুপুরে হিন্দু সম্প্রদায়ের যুবকসহ গৃহবধূকে মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনায় আহতদের মোল্লাহাট ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের আহত সহ স্থানীয়রা জানান, মোল্লারকুল গ্রামের সুধীর দত্তের গাছ থেকে সুপারী চুরি কালে শুক্রবার রাত ১২ টার দিকে ধরা পড়ে একই গ্রামের মৃত খায়ের মোল্লার ছেলে হুসাইন (১৬)। ওই সময় ছেলে পেলেরা তাকে মারধর করে। এরপর ওই রাতেই মুরব্বিদের মধ্যস্থতায় আপোষ করা হয়। তবে, পূজার পরে দেখে নেয়ার হুমকি দেয়া হয়েছিলো বলেও জানান তারা। শনিবার পূজা শেষ হওয়ার একদিন পর রবিবার দুপুরে হুসাইনের ঘনিষ্ঠ জনরা পরিকল্পিত ভাবে হামলা চালায়। এতে এক গৃহবধূ ও ৪ যুবক আহত হয়। আহতরা হলেন, সুকুময় মিত্র (৩০), শিউলি বসু (২০), জয় বসু (২৭), পল্লব মিত্র (১৯) ও নিতিশ ভক্ত (২৮)। এ হামলার পর হিন্দু সম্প্রদায়ের কয়েকশ নারী পুরুষ কাপালিপাড়া মন্দির চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। ওই ঘটনায় সরেজমিনে উপস্থিত হয়ে যথাযথ বিচারের আশ্বাস দেন, বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, লেপ্টেন ক্যাপ্টেন মেহেদী হাসান, এএসপি সার্কেল মোঃ রবিউল ইসলাম শামীম, উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী ও থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া ও বিএনপি নেতা শিকদার জামাল উদ্দিন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১০

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১১

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১২

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৩

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৪

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৫

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১৬

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১৭

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১৮

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১৯

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST