admin
৪ জুন ২০২৩, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যারা নির্বাচনে অংশ নেবে না তারাই সংকটে পড়বে : হানিফ

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ২০১২ সাল থেকেই বিএনপি ঘোষণা দিয়ে সরকার পতনের আন্দোলন করে আসছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ক্ষমতায় আছেন। তাই বিএনপির আন্দোলন নিয়ে কথা বলার কিছু নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। যারা নির্বাচনে অংশ নেবে না তারাই সংকটে পড়বে। শনিবার (৩ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের শেষ পর্যায়ের নির্মাণ কাজ পরিদর্শন ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।   মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি প্রতিষ্ঠিত সন্ত্রাসী-দুর্নীতিবাজ দল। এই দলের নেতা-কর্মীরা কী বললো সেটা নিয়ে জনগণ ভাবে না। বাজেট নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের জবাবে হানিফ বলেন, বিএনপি নেতারা বাজেট না পড়েই গণবিরোধী আখ্যা দিয়েছে। মিথ্যাচার করা যাদের অভ্যাস, সেই বিএনপি না বুঝেই বাজেট নিয়ে মিথ্যাচার করছে।   তিনি বলেন, করোনা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বে যে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। এই বাজেট হলো সেই সংকট কাটিয়ে অর্থনৈতিক চাকাকে সচল রাখার বাজেট। কুষ্টিয়া মেডিকেল কলেজে হাসাপাতাল কার্যক্রম চালু নিয়ে হানিফ বলেন, সীমানা নির্ধারণসহ বিভিন্ন কারণে কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণকাজ ধীরগতি হয়েছে। তবে আগামী জুনের মধ্যে সীমিত পরিসরে হাসপাতালের আউটডোরের চিকিৎসা কার্যক্রম শুরু হবে। চলতি বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম চালু হবে।   এসময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দেলদার হোসেনসহ প্রকল্প পরিচালক, কর্মরত ডাক্তারগণ, শিক্ষার্থীরা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১০

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১১

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১২

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৩

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১৪

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১৫

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১৬

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১৭

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১৯

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

২০

Design & Developed by BD IT HOST