admin
১০ ফেব্রুয়ারী ২০২৪, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রানীশংকৈলে মাদ্রাসা ছাত্র অপহরণের ২৪ ঘন্টার মধ্যে ঢাকা থেকে উদ্ধার

মোঃ হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার অন্তর্গত ২ নং নেকমরদ ইউনিয়নের নেকমরদ পীর নাছারীয়া ইসলামী আলিম মাদ্রাসার ৭ তম শ্রেণীর পড়ুয়া ছাত্র মোঃ মিলন(১২) পিতা: মোঃ দানেশ আলী(৩৫) গত ০৭/০২/২৪ ইং তারিখে হারিয়ে যায় । হাড়িয়ে যাওয়া সন্তানের পিতা মোঃ দানেশ আলী পিতা: তোফাজ্জল হক সাং ভবানীপুর রানীশংকৈল থানায় ০৭/০২/২৪ ইং তারিখে তাঁর ছেলে মিলন হাড়িয়ে গেছে এইমর্মে একটি জিডি করেন। জিডি নং ৩১৬ উক্ত জিডি মূলে থানা পুলিশ ভিকটিম কে উদ্ধারে তৎপর হয়। পরে দিন ০৮/০২/২৪ ইং তারিখে বাদি থানায় এসে জানান যে অপহরণ কারী তার ব্যবহারিত মোবাইল ফোন নাম্বারে ফোন দিয়ে তার ছেলের মুক্তিপণ হিসেবে ৫০০০০/ হাজার টাকা দাবি করেন। এই সংক্রান্তে রানীশংকৈল থানার মামলা নং ১১,তারিখ ০৮/০২/২৪ খ্রি:, ধারা-৭/৮/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী-০৩) মামলা রুজু হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের কর্ণধার উত্তম প্রসাদ পাঠক পুলিশ সুপার এর দিক নির্দেশনায় রানীশংকৈল সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হক এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ সোহেল রানা ও পুলিশ পরিদর্শক( তদন্ত ওসি) মহসিন আলীর তৎপরতায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ভিত্তিতে রানীশংকৈল থানা থেকে এসআই(নি:)মোঃ শহিদুল হক এর নেতৃত্বে একটি চৌকিস আভিযানিক টিম ঢাকা তেজগাঁও এলাকায় ২৪ ঘন্টার অভিযান পরিচালনা করে অপহরণকারী ১ রিয়াদ হোসেন(২০) পিতা: মৃত আলাউদ্দিন গ্রাম:দরবেশপুর থানা:রায়গঞ্জ জেলা: লক্ষীপুর, ২ মোঃ ফিরোজ হাসান( ২১) পিতা: শামসুল হক গ্রাম ফুটকিবাড়ী থানা+জেলা ঠাকুরগাঁও গ্রেফতার করে এবং ভিকটিমসহ উদ্ধার করে রানীশংকৈল থানায় নিয়ে আসা হয়। এই বিষয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ সোহেল রানা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন ভিকটিম কে আদালতের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের নিকট প্রদান ও আসামীগণকে বিজ্ঞ আদালতে সোপদ্দ করার প্রক্রিয়াধীন আছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১০

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১২

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৩

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৪

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৫

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৬

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৭

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৮

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৯

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

২০

Design & Developed by BD IT HOST