রাবড়ি গ্রাম কলকাতার কাছে ট্যুর - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৩ ডিসেম্বর ২০২৩, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাবড়ি গ্রাম কলকাতার কাছে ট্যুর

কলকাতা থেকেঃ দেবাশীষ রায়ঃ

শীতকাল এলেই মনটা কেমন যেন উড়ু উড়ু করে… সে যতই কলকাতায় জয়নগরের অর্জিনাল মোয়া না খেতে পায় তবুও মন বলে শীতে মুখ মিষ্টি আলাদা করে করতেই হয়; আমাদের শহরের শীত কোনকালেই তাড়াতাড়ি পড়ে না আর আমিও বেশি অপেক্ষা করতে পছন্দ করি না; তাই শীত একটু গায়ে লেগেছে কি না… দৌড় লাগালাম মিষ্টি মুখ করতে; তবে একা যেতে পছন্দ করি না আমি; চললাম বন্ধু বান্ধব মিলে; আজ সেই মিষ্টি মুখ করার কিছু গল্প রইল।

কিভাবে যাবেন?

কলকাতা থেকে বাসে, লোকাল ট্রেনে অথবা নিজেদের গাড়িতে খুব সহজেই যাওয়া যায়; নিজেদের গাড়িতে গেলে ডানকুনি – মশাট রাস্তা ধরে যাবেন; মশাট মোড় থেকে বাঁ দিকে গেলে আঁইয়া গাংপুর; বাসে গেলে দক্ষিণেশ্বর থেকে ২৬সি বাসে একদম আঁইয়া ষষ্ঠিলতায় নামতে পারবেন; বা ২৬ নং বাসে গেলে আঁইয়া পাঁচমাথায় নেমে হেঁটে ১০মিনিট; আর ট্রেনে এলে হাওড়া থেকে ডানকুনি স্টেশনে এসে বাস (২৬,২৬সি) ধরে বা টোটো করে সরাসরি এখানে আসতে পারেন।

খাবেন নাকি দেখবেন?

এই গ্রামে অনেক আগে থেকেই গোয়ালা ছিল; অনেকের নিজস্ব মিষ্টির দোকান বা কেউ কেউ মিষ্টির দোকানের কর্মচারি ছিলেন বলে উনারা বললেন; বর্তমানে প্রায় ২৫টা পরিবার রাবড়ি তৈরির সাথে যুক্ত; ফলে এখানে এলে নিজের চোখে রাবড়ি তৈরি দেখতে পারবেন; একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হলে ৬০ থেকে ৭৫মিনিট অপেক্ষা করতে হবে; দেখতে দেখতে তো খাওয়া চলতেই পারে; ফলে একদম তাজা রাবড়ি নিয়ে নিন; উনারা ১০০ গ্রামের ছোট্ট কাপে দেবে; মিষ্টি বা মিষ্টি ছাড়া সবরকম খেয়েই দেখতে পারেন; আর সাথে পাবেন সরভাজা; তবে সরভাজা তৈরি দেখতে পাওয়া সময়ের ব্যাপার; যেহেতু এটা তৈরি অনেক সময় সাপেক্ষ ফলে সাধারণত দেখতে পাওয়া যায় না; খেতে খেতে পছন্দমত বাড়ির জন্য প্যাক করে নিতে ভুলবেন না যেন।

শুধুই রাবড়ি

এখানে যাওয়া শুধুই রাবড়ি খাওয়ার জন্য এবং অবশ্যই দেখার জন্য; কলকাতার অনেক দোকানে যদিও রাবড়ি তৈরি দেখেছি তবুও এই গ্রামে এসে এক টানা তৈরি দেখা বা বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে দেখার একটা আলাদা অভিজ্ঞতা তো আছেই; এখানে গরুর দুধ (যদিও মোষের দুধ থেকেও হয়) থেকে তৈরি বিভিন্ন রকমের রাবড়ি পাবেনঃ

সাধারণ মিষ্টিযুক্ত রাবড়ি -৩০০টাকা/কেজি,হালকা মিষ্টিযুক্ত রাবড়ি – ৩৫০টাকা/কেজি,মিষ্টিছাড়া রাবড়ি – ৪০০টাকা/কেজি,গুড়ের রাবড়ি – ৩৫০-৪০০টাকা/কেজি

সরভাজা – ১০-১২/পিস

এছাড়াও বাড়িতে পাতা গাওয়া ঘি পাবেন ৭০০ থেকে ১০০০টাকা কেজি দরে।

কতটা সময় ব্যায় হবে

কলকাতা থেকে আমরা ট্রেনে গিয়েছিলাম; ট্রেনে ২৫মিনিট এবং বাসে আধ ঘন্টা মত সময় লাগবে; তবে ২৬ বা ২৬সি বাসের সংখ্যা খুবই কম; গ্রামে ঢুকে এ বাড়ি থেকে ও বাড়ি ঘুরে ঘুরে দেখতে বেশ সময় লাগবে; আমরা শুধু গেলাম খেলাম না করে অনেকটা সময় কাটিয়ে থাকি এইরকম ঘোরাগুলোই; যারা তৈরি করছেন তাদের কথা, কিভাবে শুরু করলেন বা রোজকার যাপনের কথা… প্রায় ৪ ঘন্টা সময় ছিলাম ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১০

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১১

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১২

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৩

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৪

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৫

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৬

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৭

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৯

প্রতিবাদলিপি

২০

Design & Developed by BD IT HOST