সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ জুন ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দলের বিপক্ষে প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচে সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (৫ জুন) স্তাদিও অলিম্পিকো দি সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে দুটি গোলই করেন ডিফেন্ডার তপু বর্মণ। সান মারিনোর একমাত্র গোলটি করেন নিকোলাস জাকোপেত্তি।

ম্যাচের ১৯তম মিনিটে মোরছালিনের ক্রস থেকে হেডে বাংলাদেশকে এগিয়ে দেন তপু। ৩১ মিনিটে জাকোপেত্তির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

বিরতির পর বেশ কয়েকটি পরিবর্তন আনেন অভিষেক ম্যাচ খেলতে নামা জার্মান কোচ থমাস ডুলি। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেললেও একাধিক সুযোগ নষ্ট করে বাংলাদেশ।

তবে ৮৬তম মিনিটে হামজা চৌধুরীর ফ্রি-কিক থেকে তৈরি হওয়া সুযোগে নিজের দ্বিতীয় গোল করেন তপু বর্মণ। তার এই গোলেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

অভিষেক ম্যাচেই জয় দিয়ে বাংলাদেশ দলের দায়িত্ব শুরু করলেন কোচ থমাস ডুলি। আর ইউরোপের মাটিতে ইউরোপীয় দলের বিপক্ষে প্রথম ম্যাচটি রাঙিয়ে রাখলেন ম্যাচসেরা তপু বর্মণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জিএস রুনু তালুকদারের শোডাউন

শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে 

সুপারি গাছ থেকে বছরে আয় কোটি টাকা

ঢাকাসহ ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির আভাস

সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়নে চসিকের অস্থায়ী বুথ স্থাপনের নির্দেশ সিটি মেয়রের

ঝিনাইদহে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ – গণপিটুনিতে বিল্লাল নামের ১জনের মৃত্যু

অত্যাধুনিক এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন

ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বিল থেকে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

১০

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

১১

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

১২

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

১৩

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

১৪

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

১৫

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

১৬

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

১৭

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

১৮

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

১৯

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

২০

Design & Developed by BD IT HOST