News Editor
২৭ জানুয়ারী ২০২৩, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিরামপুরে তিনটি অবৈধ ড্রেজার উদ্ধারসহ ৭জন গ্রেফতার

মোহাম্মদ আলী,হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত তিনটি ড্রেজারসহ সাত জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ। তিনটি ড্রেজার যাহার সর্বমোট আনুমানিক মূল্য তিন কোটি ষাট লক্ষটাকা। বৃহস্পতিবার (২৬জানুয়ারি) রাতে জেলা পুলিশ মানিকগঞ্জ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার পিপিএম-বার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই(নিঃ) হাকিম মোল্লা এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানাধীন আবিধারা (ধুলশুড়া) এলাকার ধুলশুড়া ঘাটের পাঁচশত গজ পশ্চিমে পদ্মা নদী থেকে ভোলা জেলার ভোলা সদর থানার পশ্চিম চরপাতা গ্রামের নাছির মোল্লার ছেলে মোঃ মনির হোসেন (২৫), গোপালগঞ্জ থানার কোটালীপাড়া থানার তারাশী হিরন গ্রামের মৃত আঃ আজিজ শেখের ছেলে মোঃ আঃ সালাম (৫৫), বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার চর দাইয়া গ্রামের মৃত জামাল রাঢ়ী ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩২), পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সোহাগদল গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ ইয়াছিন ওরফে মুন্না (২২), বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার গাগরিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৫), ভোলা জেলার ভোলা সদর থানার পূর্ব চর নন্দনপুর গ্রামের আঃ মালেক বেপারীর ছেলে মোঃ ইউসুফ (২৪), নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার আলবদী গ্রামের মো. বজলুর রহমানের ছেলে মোঃ আক্তার কাজী (৩৫) কে পদ্মা নদী হতে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ২৫জানুয়ারি রাত সাড়ে এগারোটায় তিনটি অবৈধ বালি উত্তোলনের ড্রেজার উদ্ধারসহ সাত জনকে আটক করা হয়েছে। এ সংক্রান্তে হরিরামপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১০

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১১

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১২

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৩

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১৪

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১৫

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১৬

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১৭

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১৯

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

২০

Design & Developed by BD IT HOST