নিউজ এডিটর
২৭ অক্টোবর ২০২৫, ৩:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইনে রিটার্ন জমা আরও সহজ, শুধু তথ্য দিয়ে দাখিল

অভিযোগ বার্তা ডেস্কঃ এখন থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে কোনো কাগজপত্র বা দলিলাদি আপলোড করতে হবে না। শুধু প্রয়োজনীয় তথ্য দিলেই রিটার্ন দাখিল করা যাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দেওয়া এখন আরও সহজ হলো। চলতি অর্থবছর থেকে কিছু ব্যতিক্রম ছাড়া সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। রিটার্ন জমার সময়সীমা ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। এনবিআর সূত্রে জানা গেছে, গত সপ্তাহ পর্যন্ত সাড়ে আট লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। কাগজ নয়, লাগবে শুধু তথ্য- করদাতাদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য যে দলিল বা কাগজের ভিত্তিতে তৈরি হবে, তা নিজ হেফাজতে রাখতে হবে। কর কর্মকর্তারা নিরীক্ষার সময় চাইলে এসব দলিল প্রমাণ হিসেবে জমা দিতে হতে পারে। যেসব কাগজের তথ্য লাগবে- রিটার্ন দাখিলের সময় প্রয়োজন হতে পারে—বেতন খাতের আয়ের দলিল, সিকিউরিটিজের সুদ আয়ের সনদ, ভাড়ার চুক্তিপত্র, পৌর করের রসিদ, বন্ধকি ঋণের সুদের সনদ, মূলধনি সম্পদ ক্রয়-বিক্রয়ের চুক্তিপত্র ও রসিদ, লভ্যাংশের ডিভিডেন্ড ওয়ারেন্ট, উৎসে কর কাটার সার্টিফিকেট ইত্যাদি। কর রেয়াত পেতে বিনিয়োগের প্রমাণপত্রও লাগবে। যেমন জীবন বিমার প্রিমিয়াম রসিদ, ভবিষ্য তহবিলে চাঁদার সনদ, সঞ্চয়পত্র, শেয়ার, ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস), কল্যাণ তহবিল বা জাকাত তহবিলে চাঁদা প্রদানের সনদ ইত্যাদি। কীভাবে অনলাইনে রিটার্ন দেবেন- সব করদাতা ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করবেন এনবিআরের ওয়েবসাইটে— https://www.etaxnbr.gov.bd। অনলাইনে রিটার্ন দিতে হলে আগে নিবন্ধন করতে হবে। এর জন্য টিআইএন নম্বর ও বায়োমেট্রিক করা মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। রিটার্ন জমা দিলে স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তি রসিদ মিলবে। কর পরিশোধের নিয়ম- করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। অনলাইনে রিটার্ন দাখিলের সময় কোনো সমস্যা হলে তাৎক্ষণিক সমাধানের জন্য এনবিআরের কল সেন্টার ও অনলাইন সহায়তা কার্যক্রম সার্বক্ষণিকভাবে চালু থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১০

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১১

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১২

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৩

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৫

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৬

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৭

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৮

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

১৯

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

২০

Design & Developed by BD IT HOST