আসিফ মাহমুদের বিরুদ্ধে ভোটারদের ডেকে নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ আমিনুলের - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ অক্টোবর ২০২৫, ৬:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আসিফ মাহমুদের বিরুদ্ধে ভোটারদের ডেকে নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ আমিনুলের

স্পোর্টস ডেস্কঃ

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক।

তিনি দাবি করেছেন যে, অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তার করেছেন।

“তার হস্তক্ষেপের প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে। আমি শুনে অবাক হয়েছি যে ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিভিন্ন কাউন্সিলরকে হুমকি দিয়েছেন, নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করেছেন। অনেক কাউন্সিলর আমাকে ফোন করে বলেছেন যে তাদের ডেকে নিয়ে এভাবে হুমকি দেওয়া হয়েছে,” মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের বলেন আমিনুল হক।ভোটে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেন তিনি।

“আমার কাছে তথ্য আছে যে, আর্থিক লেনদেনও হয়েছে। এটি অত্যন্ত পীড়াদায়ক যে বোর্ড পরিচালকেরা আর্থিক লেনদেনের মাধ্যমে নির্বাচিত হতে পারেন। এটি তাদের হাতে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটি বিশাল সন্দেহ তৈরি করে। আমি মনে করি পুরো নির্বাচন ব্যবস্থাপনা এবং এই প্রশ্নবিদ্ধ নির্বাচন বাংলাদেশের ক্রিকেটপ্রেমী বা ক্রীড়া সংগঠকেরা স্বাভাবিকভাবে মেনে নেবেন না,” বলেন আমিনুল হক।

উল্লেখ্য যে, “পাতানো নির্বাচনের” অভিযোগ তুলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ এক ডজনেও বেশি প্রতিদ্বন্দ্বী ভোটের আগেই তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। তারাও নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ করেন।

তবে শুরু থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৫ বছরের নারীর সঙ্গে ২৬ বছরের যুবকের বিয়ে, সম্পত্তি নিয়ে রণক্ষেত্র পরিবার

সিলেটের জামাতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর: উৎসবের আমেজে ভাসছে আধ্যাত্মিক নগরী

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

১০

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

১১

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

১২

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

১৩

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

১৫

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

১৬

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

১৭

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১৮

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

২০

Design & Developed by BD IT HOST