ইফতার মাহফিলে গিয়ে পিরোজপুর ২- আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ মার্চ ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইফতার মাহফিলে গিয়ে পিরোজপুর ২- আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আটক

নিজস্ব প্রতিনিধিঃ

ইফতার মাহফিলে অংশ নিতে গিয়ে আটক হয়েছেন পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম। ঢাকায় একটি অনুষ্ঠানে গেলে উপস্থিত জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

শাহ আলমের ছেলে মো. সাগর জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তার বাবা ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটি ইফতার মাহফিলে যোগ দিতে গেলে লোকজন তাকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠে।

সাগর বলেন, ‘এ সময় উত্তেজনা তৈরি হলে লোকজন রমনা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে বাবাকে থানায় নিয়ে যায়।’ এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ডিউটি অফিসার এসআই মনির বলেন, ‘লোকজন ধরে তাকে পুলিশের কাছে দিয়েছে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে। তাকে থানাতেই রাখা হয়েছে।’

তবে কোনো মামলায় শাহ আলমকে গ্রেপ্তার দেখানো হচ্ছে কি না, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি এই পুলিশ সদস্য।

শাহ্ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১০

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

১১

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

১২

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

১৩

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১৪

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১৫

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

১৬

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

১৭

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

১৮

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

১৯

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

২০

Design & Developed by BD IT HOST