admin
৩ জানুয়ারী ২০২৩, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হাটি হাটি পা পা করে ৭৪ বছরে পা রেখেছে।

আজ ৪ ঠা জানুয়ারি ২০২৩ বিশ্বের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। তারুণ্যের উচ্ছল প্রাণ বন্যায় ভরপুর বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কর্মীরা দেশের ইতিহাসকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং যাচ্ছেন লড়াই করেছেন প্রতিটি অশুভ শক্তির বিরুদ্ধে!! লেখক ও গবেষকঃ সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান আয়ারল্যান্ড আওয়ামী লীগের সদস্য সচিব ,ইকবাল আহমেদ লিটন ,ও অভিযোগ বার্তার প্রধান উপদেশট সম্পাদক। ১৯৪৮ সালে ৪ ঠা জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এখন বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাসের এক অধ্যায়ের পরিনিত হয়েছে। বাংলাদেশের ছাত্র রাজনীতির সবচেয়ে গুরুত্বপুর্ণ স্থান দখল করে আছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস কেবলমাত্র একটি ছাত্রসংগঠনের ইতিহাস নয়। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠার পিছনে রয়েছে দেশের ছাত্র রাজনীতি এবং ছাত্র সংগঠন গড়ে তোলার প্রয়াস সমুহের ইতিহাস।দেশ বিভাগের পর পশ্চিম পাকিস্থানের স্বৈরাচারী শাসক গোষ্টির রাষ্ট্রভাষা বিরোধী কার্যকালাপ ও বৈষম্যমুলক একচোখা নীতির বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ই ছিল একমাত্র পাকিস্থান বিরোধী ছাত্র সংগঠন। ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম । ব্রিটিশ পরাধীনতার কবল থেকে মুক্ত হওয়া পাকিস্থানী পরাধীনতায় প্রবেশের এক বছরের মাথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সেদিন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করে বাঙালির মুক্তির সংগ্রামকে এগিয়ে রেখেছিলেন দুই যুগ। আজ ইতিহাসের সাধারন পাঠক মাত্রই জানেন বাংলা ও বাঙালির যা কিছু অর্জন তার সবকিছুর গর্বিত অংশিদার বাংলাদেশ ছাত্রলীগ। পৃথিবীর দেশে দেশে গনতান্ত্রিক স্বাধিনতা সংগ্রামের ইতিহাস খুজলে দেখা যাবে সময়ের প্রয়োজনে জন্ম নিয়েছে অনেক সংগঠন। এগিয়ে নিয়েছে সময়কে। ১৯৪৮ সালে সময়ের প্রয়োজনেই জন্ম নেয় বাংলাদেশ ছাত্রলীগ। ইতিহাস স্বাক্ষী আছে তৈরি করা পথে কখনোই হাটেনি বাংলাদেশ ছাত্রলীগ, বরং পথ তৈরি করে নিয়েছে বার বার। বাংলাদেশ ছাত্রলীগের অহনির্শ লড়াই সংগ্রাম ইতিহাসের অগ্নিগর্ভে জন্ম নিয়েছে ১৯৫২, ১৯৬২, ১৯৬৭ এবং অবশেষে ১৯৭১ সালের আন্দোলন সংগ্রাম। ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ২৪ বছর স্বাধিনতার লড়াই সংগ্রামের আগুনে পুড়ে খা খা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নেতা – কর্মীরা। স্বাধীনতার পুর্ব পরিস্থিতিতে জাতির পিতার স্বপ্ন বাস্তাবায়ানে তরুন যুব সমাজকে উদ্বৃদ্ধ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। তরুনদের চেতনা সমাজের সর্বস্তরের জনগণের উপর প্রভাব বিস্তার করে শহর থেকে দুর- দুরান্তরের গ্রাম-গঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এই উদ্দীপ্ত চেতনা সকল শ্রেনীর পেশার , বয়সের , নর-নারীর মাঝে স্বাধীনতার আকাঙ্খা , শক্তি ও সাহস জুগিয়েছিল। সেই সময়ের পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতিপুর্ন স্বাধীনতা অর্জনের লক্ষ্যে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের চৌকস কর্মসুচী সমুহ বাস্তবায়ানে বাংলাদেশ ছাত্রলীগ নিবেদিতভাবে কাজ করে গেছে। তাই বঙ্গবন্ধু বলেছিলেন ” ছাত্রলীগের ইতিহাস বাঙালী জাতির ইতিহাস। ” তাই না হলে, জাতীয় রাজনীতিতে রাজনৈতিক দল ও নেতৃত্ব যখন ব্যর্থতার পরিচয় দিয়েছে, আন্দোলন সংগ্রাম যখন স্তিমিত হয়ে পড়েছে , তখন জনগন বুকভরা আশা নিয়ে তাকিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের দিকে। বাংলাদেশ ছাত্রলীগ তাদের নিরাশ করেনি। বাঙালী জাতির প্রতিটি লড়াই – সংগ্রাম আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কর্মীরা আপোষহীন সংগ্রামী ভুমিকা পালন করেছে তারুন্যের উচ্ছাল প্রান বন্যায় ভরপুর বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্ধ ও কর্মীরা দেশের ইতিহাসকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন , লড়াই করেছেন প্রতিব অশুভ শক্তির বিরুদ্ধে। ১৯৪৮ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ এদেশের উন্নিতির জন্য , গরীব-দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে জাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ এদেশের মানুষকে একটি পতাকা ও একটি স্বাধীন ভু-খন্ড উপহার দিয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের ২৮ হাজার নেতাকর্মী শহীদ হয়েছে। যার ফলে স্বাধীন বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্থান পেয়েছে। এখন বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর যোগ্য কন্যা জননেত্রি শেখ হাসিনার ” টুয়েন্টি টুয়েন্টি ওয়ান ” ভিশন নিয়ে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রের ডিজিটাল রুপায়িত করিয়াছে। তাই আসুন আমরা এই ঐতিহাসিক ছাত্র সংগঠনের পতাকা তলে এসে ইতিহাসের ও ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গড়ার অংশিদার হই।
লেখক ও গবেষকঃ সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান আয়ারল্যান্ড আওয়ামী লীগের সদস্য সচিব ,ইকবাল আহমেদ লিটন ও অভিযোগ বার্তার প্রধান উপদেশটা সম্পাদক।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৩

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৪

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৫

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৬

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৭

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৮

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৯

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

২০

Design & Developed by BD IT HOST