জামালপুরে এককালীন ৫০ (পঞ্চাশ হাজার) টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৯ ফেব্রুয়ারী ২০২৩, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে এককালীন ৫০ (পঞ্চাশ হাজার) টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ

মোঃ খোরশেদ আলম,স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ:

অদ্য ০৯.০২.২০২৩ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় জামালপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে জামালপুর সদর উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত ৩১ জন রোগীর মাঝে এককালীন ৫০ (পঞ্চাশ হাজার) টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন (সিআইপি), জামালপুর সদর, জামালপুর।

জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বৈশ্বিক সংকটে পৃথিবীর উন্নত অনেক দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি পুনরায় নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল হোসেন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ জামালপুর সদর।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জামালপুর সদর উপজেলার সম্মানিত সুযোগ্য নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান।

অনুষ্ঠান সঞ্চালনায়ে ছিলেন মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, জামালপুর সদর, জামালপুর।

সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন বলেন যে, প্রতিবছর হাজার হাজার মানুষ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হচ্ছে। অর্থের অভাবে এসব রোগে আক্রান্ত রোগীরা যেমনি ধুঁকে ধুঁকে মারা যায়, তেমনি তার পরিবার চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ সকল অসহায় ক্যান্সার, কিডনি এবং লিভার সিরোসিস রোগে আক্রান্ত গরীব রোগীদেরকে এককালীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় এ কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, গুণীজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

১০

ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ

১১

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস উপলক্ষে প্রধান গিলাফ ছড়ানো

১২

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় আমন্ত্রণ 

১৩

কোটচাঁদপুর থানার এএসআই গোলাম মোরশেদের নামে ঘুষ বাণিজ্যির অভিযোগ।

১৪

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনি : যুবকের আত্মহত্যা, গ্রেপ্তার ২

১৫

গোদাগাড়ীতে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ

১৬

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেলওয়ার হোসেন চৌধুরীর প্রস্তুতি তুঙ্গে ​

১৭

হাইকোর্টে দুটি মামলায় জামিন পেলেও কারামুক্ত হতে পারছেন না আসাদুজ্জামান নূর

১৮

মিথ্যা সাক্ষ্য দেয়ায় ৪ জনের ১০ বছরের জেল

১৯

নড়াইলে খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামী গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST