News Editor
১৫ মার্চ ২০২৩, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত –

মোঃ খোরশেদ আলম, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি। নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে কনজিউমার রাইটস্ বাংলাদেশ (সিআরবি), জামালপুর জেলা শাখার আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে জামালপুরে কনজিউমার রাইটস্ বাংলাদেশ (সিআরবি), জামালপুর জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী পরবর্তীতে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অংশগ্রহণ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শ্রাবস্তী রায়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ মোক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জামালপুর। উক্ত সভায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা, বাজার মূল্য নিয়ন্ত্রণ ও রমজান মাসের পবিত্রতা বজায় রাখাসহ সার্বিক বিষয়াদি উপর মনিটরিং সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল হক মৃদুল। মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার, জামালপুর, সাবেক সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, মোঃ আতিকুর রহমান ছানা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, মোঃ আরিফুল ইসলাম, রাজু আহমেদ, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, জামালপুর। তারিকুল ফেরদৌস, সহকারী অধ্যাপক, ঝাওলা গোপালপুর কলেজ, জামালপুর সদর, জামালপুর। কাউন্সিল অফ কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, মানবাধিকার কর্মী ও সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক মোঃ খোরশেদ আলম। চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিস লিঃ এর পরিচালক, একরামুল হক নবীন, ক্যাব সম্পাদক, সাজ্জাদ হোসাইন প্রমুখ। বক্তারা ভোক্তাদের ন্যায্যতা অধিকার আদায়ের লক্ষ্যে সজাগ থাকার আহ্বান জানান। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবি জামালপুর জেলা শাখার সভাপতি ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, সাংগঠনিক সম্পাদক, শাহ্ মোঃ আরিফ হোসেন, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোঃ এমদাদুল হক, সার্ভিস ফি ও পণ্য মূল্য পণ্য মূল্য পর্যবেক্ষণ বিষয়ক সম্পাদক, মোঃ জাহাঙ্গীর আলম, কার্য নির্বাহী সদস্য (ছাত্র প্রতিনিধি), মোঃ মোসতুজা বিল্লাহ্, কার্যনির্বাহী সদস্য (কৃষক প্রতিনিধি), মোঃ তৌফিকুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য (শ্রমিক প্রতিনিধি), মোঃ আহসান হাবীব সুমন সহ ফল, মাছ ও গোশত্ ব্যাবসায়ীগণ, বাজার কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের প্রতিনিধিসহ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১০

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১১

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১২

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৩

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১৪

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১৫

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১৬

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১৭

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১৯

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

২০

Design & Developed by BD IT HOST