জামালপুর সদর উপজেলায় এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৯ ফেব্রুয়ারী ২০২৩, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুর সদর উপজেলায় এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

 

মোঃ খোরশেদ আলম,
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি শনিবার এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এডভোকেট খলিলুর রহমানের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন সিআইপি।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস আলী আকন্দ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ আব্দুল হামিদ, দিগপাইত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একে এম মাহবুবুর রহমান মহব্বত, জামালপুর সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পি, এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের কেজি শাখার পরিচালক শেখ মোঃ আব্দুল মান্নান, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান স্বাধীন।

আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ডিসপ্লে প্রদর্শণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ লাখ টাকার ইয়াবাসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

আজ পহেলা বৈশাখ – ১৪৩৩

মানিকগঞ্জে পাম্পে কারচুপি, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা

শিক্ষাই একটি উন্নত জাতি গঠনের প্রধান শক্তি:চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

নিখোঁজ দিনারের বোন তামান্না সংরক্ষিত নারী আসনের মনোনয়ন কিনলেন 

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান নিয়োগ

নওগাঁয় মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১,১০০ লিটার চোলাই মদ ও চার্জার ভ্যান জব্দ

আইনের মাইরপ্যাচ দিয়ে বাঙালির মাইর থেকে বাঁচতে পারবা না- মাওলানা মামুনুল হক

অতিরিক্ত ডিআইজি হলেন কোহিনুর মিয়া

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন,থানায় মামলা দায়ের

১০

কোনো জাতিকে ক্ষুদ্র বলে অবহেলা করার সুযোগ নেই চসিক বইমেলায় আদিবাসী গবেষক – হাফিজ রশিদ খান 

১১

কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী

১২

জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা,অপরাধ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা অনুষ্ঠিত 

১৩

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনে বের হলেন

১৪

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

১৫

রাজবাড়ীর পদ্মা নদী থেকে লিটন নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

১৬

ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম,দূর্নীতির অভিযোগ

১৭

উপমহাদেশের বাংলা গানের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই 

১৮

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

১৯

বাকৃবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের জন্য ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST