দোয়ারাবাজারে ক্ষুদে খামারিদের মাঝে প্রাণিসম্পদের মুরগী বিতরণ - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২৪ মে ২০২৩, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে ক্ষুদে খামারিদের মাঝে প্রাণিসম্পদের মুরগী বিতরণ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগী ক্ষুদে খামারিদের মাঝে সোনালি মুরগী ও ভেড়া বিতরণ করা হয়েছে।বুধবার দুপুরে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সুফলভোগী ক্ষুদে খামারিদের মাঝে জনপ্রতি দেশি জাতের ১৫ টি মুরগী ২ টি ভেড়া বিতরণ করা হয়।

দোয়ারাবাজার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মো: আরিফ মুর্শেদ মিশুর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মুরগী ও ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু। এসময় তিনি বলেন, হাওরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা খামারিদের মুরগী ও ভেড়া প্রণোদনা দিয়ে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শেখ মো. মহসিন, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সিনিয়র সহ-সভাপতি আবু সালেহ মোঃ আলা উদ্দিন,সাধারণ সম্পাদক আশিকসহ আরো অনেকে।

জানা যায়, সারাদেশের হাওর এলাকার বসবাসরত ক্ষুদে খামারিদেরকে আর্থিক ভাবে স্বচ্চল করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই প্রকল্প হাতে নেয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিস জানায়, দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন অঞ্চলের সুফলভোগীদের মাঝে পর্যায়ক্রমে জনপ্রতি ১৫ টি মুরগী ৪শ জনের মধ্যে এবং ২ টি করে ভেড়া ১শ’ জনের মধ্যে বিতরণ করা হবে। ##

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১০

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১১

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১২

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১৩

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৪

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৫

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৭

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৮

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৯

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

২০

Design & Developed by BD IT HOST