News Editor
১০ এপ্রিল ২০২৩, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে রাস্তা মেরামত কাজে বাধা বিএন পি নেতা হোসেন আলীকে গ্রেপ্তারের দাবি

 দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজারে রাস্তা মেরামত কাজে বাধা এবং সাবেক এক ইউপি সদস্যকে প্রতিপক্ষের লোকজন রাতের অন্ধকারে পথ ওতপেতে থেকে মারধরের চেষ্টার ঘটনায় ফুঁসে ওঠেছেন এলাকাবাসী। এ নিয়ে রোববার সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঘমারা বাজারে এলাকাবাসীর এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদসভায় বক্তারা অবিলম্বে মূল হোতা বিএনপি নেতা হোসেন আলী ও আব্দুল জলিলকে গ্রেপ্তারের দাবি জানান। প্রতিবাদ সভায় বক্তার বলেন, রাখলকান্দি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা হোসেন আলী গত ইউপি নির্বাচনে পরাজিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে উঠেপড়ে লেগে আছেন। ইতোমধ্যে ফসল রক্ষা বাঁধ নির্মাণেও ওই বিএনপি নেতা নানাভাবে বাধাবিপত্তি করে আসছিল। স্থানীয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সম্প্রতি রাখালকান্দি-বাঘমারা সড়কে কাদাময় রাস্তায় বালি ফেলে চলাচল সুবিধা করে দেন একই গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও বর্তমান ইউপি সদস্য আলিমন উদ্দিন। গত শনিবার বালি ফেলে রাস্তা মেরামতের সময় বাধা দেন বিএনপি নেতা হোসেন আলী’র সহচর আব্দুল জলিল। এসময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওইদিন রাতে আবুল কালাম ও তার লোকজন স্থানীয় বাঘমারা বাজারে গেলে রাতে আঁধারে হোসেন আলী তার বখাটে ভাই ইকবাল হোসেন তার দলবলকে নিয়ে আবুল কালামকে মারধর করতে রাস্তায় ওতপেতে বসে থাকে। বাঘমারা বাজারে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তারা হাত পা গুটিয়ে নেয়।পরে বাজারে তারা প্রকাশ্যে ছুরি ও অস্ত্র নিয়ে ঘুরাফেরা করে এবং আবুল কালাম কে মারধর করার হুমকি ধমকি দিতে থাকে। প্রতিবাদসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আবুল কালাম, বর্তমান ইউপি সদস্য আলিম উদ্দিন, আবু মিয়া, মতিউর রহমান, সালাম, আমীর হোসেন, নরুল হক, আং রহিম, ইসলাম মিয়া প্রমুখ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।হোসেন আলীকে গ্রেপ্তারের দাবি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৩

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৪

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৫

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৬

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৭

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৮

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৯

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

২০

Design & Developed by BD IT HOST