নড়াইলে ইজিভ্যান চালককে হত্যা ছিনতাইকৃত ভ্যান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৩০ মে ২০২৩, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে ইজিভ্যান চালককে হত্যা ছিনতাইকৃত ভ্যান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

এস এম মিলন স্টাফ রিপোর্টার

নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের মধুরগাতী গ্রামে ইজিভ্যান চালক দেলোয়ার গাজীকে (৬০) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দুরে আটঘরা-বরইতলা শ্মশানের কাছে দেলোয়ারের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিহত দেলোয়ার মধুরগাতী গ্রামের শুকুর গাজীর ছেলে।

এদিকে ঘটনাস্থল থেকে প্রায় আট কিলোমিটার দুরে যশোরের অভয়নগর উপজেলার বুনো গ্রামে ছিনতাইকৃত ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

নিহত দেলোয়ারের ভাই মনিরুল গাজী জানান, গত সোমবার (২৯ মে) বিকেলে ইজিভ্যান নিয়ে দেলোয়ার বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় অনেক খোঁজ করেও ভাইয়ের সন্ধান পাননি। দেলোয়ারের গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যাসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে।

নড়াইল সদর থানার ওসি ওবায়দুর রহমান জানান, দেলোয়ার গাজীকে কে বা কারা শ্বাসরোধে হত্যা করেছে; তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি। #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

১০

ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ

১১

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস উপলক্ষে প্রধান গিলাফ ছড়ানো

১২

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় আমন্ত্রণ 

১৩

কোটচাঁদপুর থানার এএসআই গোলাম মোরশেদের নামে ঘুষ বাণিজ্যির অভিযোগ।

১৪

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনি : যুবকের আত্মহত্যা, গ্রেপ্তার ২

১৫

গোদাগাড়ীতে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ

১৬

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেলওয়ার হোসেন চৌধুরীর প্রস্তুতি তুঙ্গে ​

১৭

হাইকোর্টে দুটি মামলায় জামিন পেলেও কারামুক্ত হতে পারছেন না আসাদুজ্জামান নূর

১৮

মিথ্যা সাক্ষ্য দেয়ায় ৪ জনের ১০ বছরের জেল

১৯

নড়াইলে খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামী গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST