নাটোরে মুগ ডালের প্রতিমা দর্শনার্থীদের মন জয় করছে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ অক্টোবর ২০২৫, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে মুগ ডালের প্রতিমা দর্শনার্থীদের মন জয় করছে

নাাটোর প্রতিনিধিঃ

নাটোরে প্রথমবারের মত মুগ ডালের আবরণে প্রতিমা নির্মাণ করা হয়েছে। শহরের উত্তর আলাইপুর নতুনপাড়া পূজা মণ্ডপে স্থাপিত এই প্রতিমা দর্শনে হাজার হাজার মানুষের আগমন ঘটছে। দর্শনার্থীদের মন জয় করেছে মুগ ডালের প্রতিমা।

দুর্গোৎসবের প্রথম দিনেই হাজারো দর্শনার্থীদের আগমন ঘটে এই মণ্ডপে। অনেকে আসছেন অঞ্জলি দিতে, অনেকে আসছেন ব্যতিক্রমী এই প্রতিমা দেখতে। বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। শিশুরা মণ্ডপে গানের ছন্দে নাচতে থাকে। মধ্য রাত পর্যন্ত মণ্ডপে ছিল উৎসবের আমেজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। একজন পুলিশ সদস্য৪ ছাড়াও ছয়জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন এই মণ্ডপে।

শহরতলীর আমহাটি এলাকার প্রতিমা৪ শিল্পী নীল কুমার দাস প্রায় আড়াই মাসের চেষ্টায় প্রতিমা তৈরির পরে সম্পূর্ণ প্রতিমাটি মুগ ডালের আবরণে দৃষ্টি নন্দন করে তুলেছেন। এ জন্য দেড় মণ মুগ ডাল ব্যবহার করা হয়েছে৪। প্রতিমার উপরে আঠা ব্যবহার করে পরম যত্নে এসব মুগের ডাল প্রতিস্থাপন করা হয়েছে।

এ বিষয়ে নীল কুমার দাস বলেন, আমার দীর্ঘ সময়ের প্রচেষ্টা সার্থক হয়েছে। কারণ পূজার প্রথম দিনেই শত শত দর্শনার্থী এই প্রতিমা দর্শনে এসেছেন।

দর্শনার্থী অনিমা চক্রবর্ত্তী বলেন, মুগ ডালের আবরণে নির্মিত প্রতিমা সম্ভবত দেশের মধ্যে এই প্রথম। অনেক যত্নে এই প্রতিমা নির্মাণ করা হয়েছে। প্রতিমাশিল্পীর শৈল্পিক এই সৃষ্টি সার্থক হয়েছে। প্রতিমাটি দর্শনার্থীদের মন জয় করেছে।

জয়ন্ত মানী জানান, বৈচিত্র্যময় এই সৃষ্টি। গত বছর নাটোর শহরে ধানের আবরণে প্রতিমা তৈরি করা হয়েছিল। এবার পাট আর মুগ ডাল দিয়ে তৈরি করা হয়েছে। দেশের কোথাও মুগ ডালের প্রতিমা নির্মাণ করা হয়েছে বলে আমার জানা নেই।

উত্তর আলাইপুর নতুনপাড়া পূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক রাজিব সাহা জানান, চলতি বছরে আমাদের মণ্ডপে ২৮ ফুট উচ্চতায় নির্মিত গনেশ পূজা আয়োজন করা হয়-যা দেশের মধ্যে সর্ব বৃহত্তম। ব্যতিক্রমের এই ধারাবাহিকতায় এবার দুর্গাপূজায় মুগ ডালের প্রতিমা নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করি।

উত্তর আলাইপুর নতুনপাড়া পূজা মণ্ডপ কমিটির সভাপতি রতি চক্রবর্তী বলেন, কৃষি আমাদের ঐতিহ্য। মা দুর্গাও আমাদের ঐতিহ্য। এই দুইয়ের মেলবন্ধন সৃষ্টি করে আমরা মুগ ডালের আবরণে প্রতিমা তৈরি করেছি। পূজা শুরুর প্রথম দিনেই হাজারো দর্শনার্থীরা এই প্রতিমা দর্শনে ভিড় করেছেন। আগামী দিনগুলো দর্শনার্থীদের আগমন আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি। আমাদের উদ্যোগ ফলপ্রসূ হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১০

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১১

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১২

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৩

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৪

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৫

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৬

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৭

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৮

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৯

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

২০

Design & Developed by BD IT HOST