পাইকগাছায় সাংবাদিককে হত্যার হুমকি, বিএমএসএস'র নিন্দা ও প্রতিবাদ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৩১ ডিসেম্বর ২০২৩, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছায় সাংবাদিককে হত্যার হুমকি, বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার :

খুলনার পাইকগাছা উপজেলাধীন কপিলমুনির রেজাকপুর বায়তুল মোকাররম জামে মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন কালে টাকা ও দলিল আত্মসাৎকৃত টাকা ও দলিল ফেরত চাওয়ায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন বহু অপকর্মের হোতা রেজাউল ও জাইদুল।
ঘটনাটি ঘটেছে উপজেলার কপিলমুনির ইউপির রেজাকপুর গ্রামে। সাংবাদিককে হত্যার হুমকি দাতা রেজাউল সরদার ও তার ভাই জাহিদুল সরদারকে গ্রেফতার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা জানান, রেজাকপুর বায়তুল মোকাররম জামে মসজিদে জোরপূর্বক চার বছর মসজিদ কমিটির দায়িত্ব নেয় এলাকার চিহ্নিত সন্ত্রাসী রেজাউল সরদার। সেই থেকে মসজিদের টাকা তার কাছে জমা রাখতো। ২০২২ সালের শেষ দিকে নতুন কমিটি গঠন হলে হিসাবে রেজাউল সরদারের কাছে প্রায় ৮৪ হাজার টাকা পাওনা থাকে। নতুন কমিটির দায়িত্ব গ্রহণের সময় সুকৌশলে মসজিদ থেকে দলিল নিয়ে বাড়িতে রাখে রেজাউল। এর পর থেকে দলিল ও টাকা না দিয়ে কমিটির নেতৃবৃন্দকে দায়িত্ব পালন করতে হুমকি দিতেন রেজাউল।

সম্প্রতি খুলনা জেলা পরিষদ কর্তৃক বরাদ্দের টাকা তুলতে বর্তমান সাধারণ সম্পাদক দলিল চাইতে গেলে শুক্রবার জুম্মার নামাজের সময় উপস্থিত মুসল্লিদের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’এর খুলনা বিভাগীয় সহ-সভাপতি ও পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং বর্তমান রেজাকপুর বায়তুল মোকাররম জামে মসজিদের সাধারণ সম্পাদক শেখ সেকেন্দার আলীকে হাড় পা ভাঙ্গা সহ জীবননাশের হুমকি দেয় হত্যা মামলার আসামি রেজাউল সরদার ও তার ভাই জাইদুল সরদার।
ঘটনার বিষয়ে রেজাউল সরদার জানান, দলিল আমি অবশ্যই ফেরত দিবো, ইতিমধ্যে চেয়ারম্যানের সাথে আমার মুঠোফোনে কথা হয়েছে, তিনি উভয় পক্ষকে নিয়ে বসে ঘটনাটির নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন।
সাংবাদিককে হত্যার হুমকির বিষয়ে রেজাউল সরদার এর ভাই জাহিদুল সরদারের ব্যবহৃত মোবাইল নং- ০১৯৪২-০৬৪৬৫৫ এ একাধিকবার ফোন দিলেও ফোনটি রিসিভ করেন কিন্তু হ্যালো হ্যালো করে লাইন কেটে দেন।
এ বিষয়ে জানতে চাইলে কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার জানান, ঘটনাটি শুনেছি, তবে ঘটনাটি খুবই নেক্কারজনক। ইতিমধ্যে এ বিষয়ে পাইকগাছা থানার ওসি ওবাইদুর রহমানের সাথে আমার কথা হয়েছে, প্রাথমিক ভাবে রেজাউল সরদারকে শনিবারের মধ্যে মসজিদের দলিলটি ফেরত দেয়ার জন্য বলা হয়েছে। এবং জাতীয় সংসদ নির্বাচনের পরে হুমকির ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা করা হবে।

এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রীয় বিভাগীয় ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র সকল সদস্যবৃন্দ ও রেজাকপুর বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের জামাতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর: উৎসবের আমেজে ভাসছে আধ্যাত্মিক নগরী

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

১০

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

১১

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

১২

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

১৪

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

১৫

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

১৬

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১৭

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৮

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১৯

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

২০

Design & Developed by BD IT HOST