পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয় - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশের করা ২৯১ রানের টার্গেট ছুঁতে পারেনি পাকিস্তান। ১১ রান বাকি থাকতেই অলআউট হয়ে যায় সফরকারীরা। তাতেই ২-১ ব্যবধানে সিরিজও জিতলেন মেহেদি হাসান মিরাজরা।

আজ রোববার (১৫ মার্চ) দুপুরে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে থাকে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। তাদের ব্যাটে গড়ে ওঠে ১০৫ রানের উদ্বোধনী জুটি, যা দলের ইনিংসের শক্ত ভিত তৈরি করে দেয়। ইনিংসের ১৯তম ওভারে শাহিন আফ্রিদির বল এগিয়ে এসে খেলতে গিয়ে লাইন মিস করলে বোল্ড হয়ে ফেরেন সাইফ হাসান। সাজঘরে ফেরার আগে ৫৫ বলে ৩৬ রান করেন তিনি।

উদ্বোধনী জুটি ভাঙার পর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তানজিদের সাথে মিলে তিনি দ্বিতীয় উইকেটে আরো ৫৩ রান যোগ করেন। তবে ইনিংস বড় করতে পারেননি শান্ত। হারিস রউফের বলে আউট হওয়ার আগে তিনি করেন ২৭ রান।

অন্যদিকে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যেতে থাকেন তানজিদ হাসান তামিম। মাত্র ৪৭ বলে অর্ধশতক পূর্ণ করার পর ধৈর্য ধরে ইনিংস এগিয়ে নেন তিনি। শেষ পর্যন্ত ৯৮ বলে শতকে পৌঁছান এই বাঁহাতি ওপেনার, যা তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তবে সেঞ্চুরির পর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি তিনি। আবরারের কিছুটা খাটো লেংথের বলে কাট করতে গিয়ে কাভারে শাহিন আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তানজিদ। ১০৭ বলে ১০৭ রান করা তার ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

আজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী – তারেক রহমান

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষ আহত – ৬

শিক্ষকদের সহযোগিতায় পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম – চসিক মেয়র

১০

পত্নীতলায় ডিবি ও থানা পুলিশের অভিযানে মাদকসহ ২ জন আটক

১১

অস্ট্রেলিয়ার সিডনির হারবারে বাঙালীদের বৈশাখ উদ্‌যাপন

১২

জামায়াতে ইসলামী’র সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত

১৩

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

১৪

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

১৫

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

১৬

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

১৭

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

১৮

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

১৯

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

২০

Design & Developed by BD IT HOST