জাকির হোসেন বাবলু, দুর্গাপুর-রাজশাহী:
২৪ জুলাই ২০২৫, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে না পারায় দুর্গাপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীর দুর্গাপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার অন্তর্গত ১৪টি কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃত্তি পরীক্ষায় কেবলমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই অংশ নিতে পারবে, যা চরম বৈষম্যমূলক। এ সিদ্ধান্ত কোমলমতি শিশুদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। বক্তারা বলেন, ‘সব শিশুই দেশের নাগরিক। সরকারিভাবে আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করার কোনো নৈতিক ভিত্তি থাকতে পারে না।’ শিক্ষকরা অভিযোগ করেন, সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপবৃত্তি ও মিড-ডে মিল চালু করলেও তা নিয়ে কোনো অভিযোগ নেই কিন্ডারগার্টেনের। কিন্তু বৃত্তির মতো একটি জাতীয় মেধা যাচাইয়ের সুযোগ থেকে বঞ্চিত করাকে তারা শিক্ষা ক্ষেত্রে বৈষম্য হিসেবে দেখছেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা। এ সময় শিক্ষার্থীরা ইউএনও’র কাছে বলেন, “আমরা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। আমাদের বঞ্চিত করা মানে একটি প্রজন্মের অধিকার হরণ করা।” বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির নেতারা আশা প্রকাশ করেন, সরকার শিগগিরই এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করে দেশের সব শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

১

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

২

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৩

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৪

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৫

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৬

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৭

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৮

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৯

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১১

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১২

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৩

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৪

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৬

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৭

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৮

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৯

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

২০

Design & Developed by BD IT HOST