বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ জুন ২০২৬, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

স্পোর্টস ডেস্কঃ

কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন কানাডার শিল্পী নোরা ফাতেহি এবং বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্চয় দেব। মেক্সিকোর পরদিন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান তিন আয়োজক দেশের আরেকটি কানাডায় অনুষ্ঠিত হলো। টরন্টো স্টেডিয়ামে গতকাল শুক্রবার রাতে শুরুতে তুলে ধরা হয় কানাডার সংস্কৃতি, সবাইকে স্বাগত জানান কানাডিয়ান সংগীত শিল্পী উইলিয়াম প্রিন্স। গান পরিবেশন করেন অ্যালেসিয়া কারা। এরপর পারফর্ম করেন বলিউড নৃত্যশিল্পী–অভিনেত্রী নোরা ফাতেহি, তার সঙ্গে যোগ দেন বাংলাদেশি–আমেরিকান ডিজে তারকা সঞ্জয় দেব ও ফরাসি গায়ক ভেজেড্রিম। তাদের পরিবেশনা মন কেড়ে নেয় দর্শকদের।

প্রথমবারের মতো তিন দেশে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্বকাপ। প্রথম দিন মেক্সিকো, এরপর গতকাল দ্বিতীয় দিনে সহ–আয়োজক দেশ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য এবং জৌলুসপূর্ণভাবে সহ–আয়োজক কানাডা নিজেদের মাটিতে জমকালো সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বিশ্বকাপের উৎসবে শামিল হয়। গতকাল রাতে টরন্টো স্টেডিয়ামে বিশ্বকাপকে বরণ করা হয় সংগীত এবং নৃত্যের মাধ্যমে।

কানাডার প্রথম অধিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। আদিবাসী বংশোদ্ভূত কানাডীয় গায়ক উইলিয়াম প্রিন্স ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যের সমন্বয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশনা মঞ্চস্থ করেন। আকর্ষণীয় ড্রাম বিটে ভরপুর নোরা ফাতেহি, ফ্রেঞ্চ হিপ হপ গায়ক ভেজেড্রিম ও বাংলাদেশি–আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় পরিবেশনা দ্রুতই দর্শকদের মন কাড়ে।

বিশ্বকাপের এই বিশেষ আয়োজনে অংশ নেন বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় সংগীতশিল্পীরা। অন্যতম আকর্ষণ কানাডিয়ান শিল্পী নোরা ফাতেহি, যিনি বলিউডে নিজের নাচ ও সংগীত প্রতিভার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি গড়ে তোলেন। নোরা ফাতেহি এবার মঞ্চে পরিবেশন করেছেন তার নতুন গান। তিনি বিশ্বকাপের অফিসিয়াল গান ‘সির সির’ পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। তিন শিল্পীর যৌথ পরিবেশনা ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

নোরা এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। সেই সফলতার ধারাবাহিকতায় আবারও ফিফার বিশ্বমঞ্চে ফিরে আসেন তিনি। নোরা সংগীত, নৃত্য এবং মঞ্চনৈপুণ্যের অসাধারণ সমন্বয় ঘটিয়ে দর্শক পরিপূর্ণ স্টেডিয়ামে মুগ্ধতা ছড়িয়ে দেন। নোরার পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন কানাডার জনপ্রিয় শিল্পী অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ান্না, জেসি রেয়েজ, মাইকেল বুবলে এবং উইলিয়াম প্রিন্স। বৈচিত্র্যময় এই শিল্পী তালিকা কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরে বিশ্বমঞ্চে। যা ফুটবল, সংগীত এবং সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ঘটায় টরেন্টো স্টেডিয়ামে। বিশ্বকাপ উৎসবের আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হয় এতে করে। বিশেষ করে নোরা ফাতেহি, ভেজিড্রিম এবং বাংলাদেশি–আমেরিকান শিল্পী সঞ্জয়ের যৌথ পরিবেশনা বাড়তি আকর্ষণের সৃষ্টি করে।

উল্লেখ্য, সঞ্জয় দেবের জন্ম শ্রীমঙ্গলে হলেও তার শৈশব কেটেছে চট্টগ্রামে। পরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন এবং সেখানেই সংগীতজগতে নিজের অবস্থান তৈরি করে নেন। বিশ্বকাপের অফিসিয়াল থিম, আলোকসজ্জা এবং বহুসাংস্কৃতিক পরিচর। দেশটির বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী শিল্পীদের পরিবেশনায় উঠে আসে ঐক্য, বৈচিত্র্য এবং ফুটবলের বৈশ্বিক বন্ধনের বার্তা। মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানের ধারাবহিকতায় টরন্টোর অনুষ্ঠানও ছিল বিশ্বকাপের আবহকে আরও প্রাণবন্ত করে তোলায় প্রয়াস। মাঠে খেলা শুরুর আগেই দর্শকরা উপভোগ করেন সংগীত, নৃত্য ও আলোর এক অনন্য মেলবন্ধন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুর বাজারে রুনু তালুকদারের লিফলেট বিতরণ: জনতার ঢল ও উৎসবমুখর পরিবেশ

দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

১০

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

১১

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১২

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১৩

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১৪

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৫

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৬

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৭

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৮

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৯

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST